ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড 
  • নোয়াখালীতে একাধিক মামলার আসামি গ্রেপ্তার

    নোয়াখালীতে একাধিক মামলার আসামি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সুবর্ণচরে অভিযান চালিয়ে ধর্ষণ ও মাদক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।  
     
    গ্রেপ্তারকৃত আসামির নাম খাইরুল ইসলাম আজাদ ওরফে লাল আজাদ (৩৩)। সে উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের জাফর উল্যার ছেলে।

    রোববার (৩ জুলাই) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চীফ চুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  

    এর আগে  শনিবার বিকালে উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের চরমজিদ ভূঞারহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।  

    গ্রেপ্তারকৃত লাল আজাদ নারী ও শিশু ট্রাইবুনাল-২ এর মামলা নং-৪৫৭ ধর্ষণ মামলা ও একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ ছাড়াও তার বিরুদ্ধে এলাকায় কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দেওয়া,জমি দখল,চাঁদাবাজি, মাদক কারবার,ধর্ষণ, পতিতালয় পরিচালনা,হিজলা দিয়ে চাঁদাবাজি সহ পাহাড় সমান অভিযোগ রয়েছে।

    নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান,  রোববার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। সে একাধিক মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি ছিল।  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ