ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • ইন্দুরকানীতে গাঁজাসহ গ্রেফতার ১

    ইন্দুরকানীতে গাঁজাসহ গ্রেফতার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরর ইন্দুরকানীতে শনিবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার কলারণ এলাকা থেকে গাঁজাসহ  মো. আরিফ হোসেন (২৫) কে গ্রেফতার করা হয়।  

    গ্রেফতারকৃত আরিফ হোসেন  উপজেলার  চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের  সভাপতি এম, মতিউর রহমানের ভাই আলতাফ হোসেন বাদশাহ হাওলাদারের ছোট ছেলে।

    শনিবার রাতেই পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রনের উপ পরিদর্শক মো. জামাল হোসেন বাদী হয়ে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  আরিফের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় তাকে আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান আরিফ তার বাড়ীর পার্শ্বের একটি দোকানে নিয়মিত মাদক ব্যবসা করে আসছে।

    ইন্দুরকানী থানার  অফিসার ইনচার্জ মো. এনামুল হক জানান,  মাদকসহ গ্রেফতার আরিফের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা  করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ