ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পটুয়াখালীতে আকস্মিক ঝড়ে ব্যবসায়ী নিহত: আহত ২

    পটুয়াখালীতে আকস্মিক ঝড়ে ব্যবসায়ী নিহত: আহত ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালী শহরের চরপাড়া এলাকায় আকস্মিক ঝড়ে শাহিন হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় তার মেয়ে সনিয়া আক্তার(১৭) আহত হন। 

    রবিবার দুপুর দেড়টার দিকে ঝড়ো বাতাস ও বৃষ্টির সময় ৪০ সেকেন্ড এর হঠাৎ দমকা বাতাসে তিনটি ঘরের চালা উড়ে যায়। এ সময় নদীতে গোসল করতে থাকা শাহিনের গলায় টিনের আঘাত লেগে গলা কেটে গিয়ে তার মৃত্যু হয়। শাহিন চরপাড়া এলাকার মৃত খবির হাওলাদারের ছেলে। সে পেশায় একজন মাছ ব্যবসায়ী। শাহিনের এক স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে। 

    পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মো. মনিরুজ্জামান জানান, হঠাৎ ঝড়ে দুই জন আহত হলে এদেরকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহতি করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ