ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঈদের ছুটিতে হাইকোর্টে ৯ বেঞ্চে চলবে বিচারকাজ

    ঈদের ছুটিতে হাইকোর্টে ৯ বেঞ্চে চলবে বিচারকাজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হাইকোর্ট ও আপিল বিভাগের নিয়মিত বিচারিক কার্যক্রম আসন্ন ঈদুল আজহা, সরকারি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১৯ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। তবে এসময়ে মামলা সংক্রান্ত জরুরি বিষয়াদি শুনানি ও নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগের জন্য ৯টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

    হাইকোর্টের ছুটিকালীন নয়টি বেঞ্চের মধ্যে ছয়টি দ্বৈত ও তিনটি একক বেঞ্চ রয়েছে। ৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত এসব বেঞ্চে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালিত হবে।

    তবে হাইকোর্টের জন্য গঠিত অবকাশকালীন নয়টি বেঞ্চের মধ্যে দুটি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। শনিবার (২ জুলাই) প্রধান বিচারপতি এ দুটি বেঞ্চ পুনর্গঠন করেন। সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

    বেঞ্চ গুলো হলো বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিল, বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জাকির হোসেন, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খিজির হায়াত, বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি মো. খায়রুল আলম, বিচারপতি আহমেদ সোহেল, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো. আখতারুজ্জামান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ