ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • মোল্লাপাড়া মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন

    মোল্লাপাড়া মসজিদের ছাদ ঢালাই উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের মোল্লাপাড়া জামে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেন। 

    ছাদ ঢালাই উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা মসজিদ কমিটির সভাপতি আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, শান্তিরাম ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলাম, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দ, শান্তিরাম ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, শিক্ষক আব্দুল মাজেদ মিয়া, জাহেদুল ইসলাম প্রমূখ। 

    স্থানীয় সুধীজন এবং জনপ্রতিনিধিদের সহায়তায় মসজিদের নির্মাণ কাজ চলছে। ৩ হাজার বর্গফিট বিশিষ্ট মসজিদটি নির্মাণে ব্যয় হবে ৩০ লাখ টাকা। মসজিদ কমিটি সকলের সহায়তা কামনা করেছে। পরে দোয়া পরিচালনা করেন সাবেক ইউপি চেয়ারম্যান ছামিউল ইসলাম।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ