ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড 
  • স্বামীর সাথে ফোনে কথা শেষে ফাঁস দিল কিশোরী

    স্বামীর সাথে ফোনে কথা শেষে ফাঁস দিল কিশোরী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কবিরহাট উপজেলায় স্বামীর সাথে মুঠোফোনে কথা শেষে গলায় ফাঁস দিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে। নিহত জান্নাতুল নাঈম (১৯) সে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের উপদ্দি লামছি গ্রামের মৃত মুজাহিদের মেয়ে।  

    শনিবার (১ জুলাই) সকাল ১০টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।  শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দি লামছি গ্রাম থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।  এর আগে,একই দিন রাত পৌনে ৮টার দিকে নিজ শয়ন কক্ষের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী।

    এ সব তথ্য নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম বলেন, কিছু দিন আগে পরিবারের কাউকে না জানিয়ে মুঠোফোনে ওই কিশোরী ফেনীর এক ছেলেকে বিয়ে করে। তার সঙ্গে প্রায় ফোনে কথা বলত। শুক্রবার সন্ধ্যার দিকে কথা বলার শেষে কাউকে কিছু না জানিয়ে বসত ঘরের শয়ন কক্ষে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নাঈম। ঘরের লোকজন তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

    ওসি আরো জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় এনে রাখে। শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ