ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • চাঁপাইনবাবগঞ্জে স্বামীর গলায় ছুরি চালালেন স্ত্রী

    চাঁপাইনবাবগঞ্জে স্বামীর গলায় ছুরি চালালেন স্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার উদ্দেশ্যে ধারালো চাকু দিয়ে গলায় কোপ দেয় স্ত্রী। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। 

    বৃহস্পতিবার রাত ১০ টার সময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার শিবতলা মোড়ে এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই মোটরসাইকেল থেকে নেমে একজন ব্যক্তি রাস্তায় রক্তাক্ত অবস্থায় দৌড়াচ্ছে, তার পিছনেই একজন মহিলা হাতে চাকু নিয়ে তাকে ধরার জন্য চেষ্টা করছে। এসময় সাধারণ জনগণ মহিলাকে চারদিক থেকে আটকিয়ে দেয়। পরে আশংকা জনক অবস্থায় আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে মহিলা বলে ও আমার স্বামী। আমি সুযোগ বুঝে ধারালো চাকু দিয়ে স্বামীকে গলা কেটে হত্যা করার চেষ্টা করি। পরে স্থানীয় জনগণ পুলিশকে বিষয় টি অবগত করে, পুলিশ এসে মহিলাকে আটক করে থানায় নিয়ে যায়। 

    চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আংগাড়িয়া পাড়ার মৃত আব্দুল্লাহিল কাফির ছেলে আতাউর (৩৪) এর সঙ্গে সদর উপজেলার নায়ারণপুর ইউনিয়নের মেসবাহুল হকের মেয়ে বিলকিস (২৮) সাথে প্রায় ৯ বছর আগে বিয়ে হয়। তাদের পরিবারের রয়েছে দুই সন্তান। 
    ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, তার অবস্থা আশঙ্কা জনক, রক্ত পড়েছে প্রচুর, গলা গুরুতর আহত হয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে ।
    ঘটনার সত্যতা স্বীকার করে সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন বলেন, তার স্ত্রী পুলিশ হেফাজতে আছে। মামলা করা হয়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ