ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • সুন্দরগঞ্জে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

    সুন্দরগঞ্জে পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আহসান মিয়া (৫) ও বায়জিত হোসেন (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। 

    তারা উভয়ে মামাতো-ফুফাতো ভাই। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে খামার ধুবনী গ্রামের সুজন মিয়ার পুকুরে। আহসান উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ সমস গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং বায়জিত হোসেন খামার ধুবনী গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

    জানা গেছে, ফুফাতো ভাই আহসানকে সাথে নিয়ে মামাতো ভাই বায়জিত পুকুরে গোসল করতে যায়। এরই একপর্যায়ে বায়জিত পুকুরের মাঝখানে গভীরে চলে গেলে, আহসান তাকে বাঁচাতে গিয়ে উভয়ে পানিতে ডুবে যায়। সহপাঠী শিশুরা চিৎকার করলে পরিবারের সদস্যরা ছুটে এসে মৃত্যু অবস্থায় পুকুর থেকে তাদেরকে উদ্ধার করে। জুম্মার নামাজ চলাকালিন সময়ের কারণে পুরুষ সদস্যরা বাড়িতে না থাকায় নারী সদস্যরা তাদের মরাদেহ উদ্ধার করে। এনিয়ে এলাকায় চলছে শোকের মাতন এবং কান্নাকাটির রোল।

    শান্তিরাম ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আহসান ও বায়জিত উভয়ে মামাতো-ফুফাতো ভাই। তারা দুই ভাই একসাথে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। 

    ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম জানান, এ সংক্রান্ত সংবাদ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ পাঠানো হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ