ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • দশমিনায় রমেন আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেফতার ৫

    দশমিনায় রমেন আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেফতার ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর দশমিনায় চাঞ্চল্যকর রমেন আত্মহত্যায় প্ররোচনা মামলায় প্রধান আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পটুয়াখালী শহরের কাঠপট্টি এলাকা থেকে ওই মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়।

    এর আগে নারায়ণগঞ্জ থেকে দশমিনা থানা পুলিশ ও র‌্যাব-১১-এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে মামলার মূল আসামি নিজামকে গ্রেফতার করে।

    গ্রেফতার আসামিদের বৃহস্পতিবার (৩০ জুন) বিজ্ঞ আদালতের মাধ্যেমে জেলহাজতে পাঠানো হয়েছে।

    গ্রেফতার মূল আসামি নিজাম (৪৫) উপজেলার সদর ইউনিয়নের পূর্ব লক্ষ্মীপুর গ্রামের নুরু খানের ছেলে। অপর গ্রেফতারকৃত আসামিরা হলেন পটুয়াখালী সদর উপজেলার পৌর শহরের কাঠপট্টি এলাকার খালেক হাওলাদারের ছেলে বেল্লাল হাওলাদার (২৬), কাদের সিকদারের ছেলে সাইদ সিকদার ওরফে আধার (২৭), শাহজাহান গাজীর ছেলে শাহেদ (২৮) ও আলতাফ মৃধার ছেলে শাহেদ (২৭) ।

    উল্লেখ্য, একজন নারীর সাথে ছবি ও ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছেড়ে দেয়ার ঘটনায় ব্লাকমেইলের শিকার হয়ে গত ১৯ জুন বিকেলে দশমিনা উপজেলার গোলখালী কাঁচা সড়কের ওপরে বিষপান করে আত্মহত্যার করেন রমেন ঘরামী (২৮)। স্থানীয়রা ওই ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি ভাইরাল হয়। ওই রাতেই পটুয়াখালী হাসপাতালে রমেনের মৃত্যু হয়।

    এ ঘটনায় ২০ জুন রমেনের বাবা রনজিৎ ঘরামী দশমিনা থানায় মামলা করেন। দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ওই মামলার এজাহারনামীয় আসামি নিজামকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতারের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর আসামিদেরকে পটুয়াখালী শহরের কাঠপট্টি এলাকা থেকে গ্রেফতার করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ