ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • মঠবাড়িয়ায় লটারীর মাধ্যমে বন্টন করা হলো আশ্রয়নের ঘর

    মঠবাড়িয়ায় লটারীর মাধ্যমে বন্টন করা হলো আশ্রয়নের ঘর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    “আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষে দ্বিতীয় পর্যায় নির্মিত আশ্রয়নের ঘর লটারীর মাধ্যমের বন্টন করা হয়েছে সুবিধাভোগীদের মাঝে। 

    বৃহস্পতিবার (৩০ জুন) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক রড়মাছুয়ার ঠুটাখালী এলাকায় নির্মিত ৩০ টি ঘর লটারীর মাধ্যমের বন্টন করেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশণার (ভূমি) শাখাওয়াত জামিল সৈকত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নাসির হোসেন হাওলাদারসহ স্থানীয় বিভিন্ন জনপ্রতিনিদি ও গণ্যমান্য ব্যাক্তিরা। 

    গত ২৬ এপ্রিল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র রমজান মাসে বিশেষ উপহার হিসেবে আনুষ্ঠানিক ভাবে ভিডিও কনফারেন্সের এর মাধ্যমে এ ৩০ টি ঘরের শুভ উদ্বোধন করবেন।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন জানান, মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের এর আওতায় সারাদেশে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকুলে ঘর দেয়া হচ্ছে। ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ও দূর্যোগ ব্যবস্থাপণা মন্ত্রণালয়ের বাস্তবায়নে নির্মিত ৩০ টি ঘর লটারীর মাধ্যমের সুবিধাভোগীদের মাঝে বন্টন করা হয়েছে। একই সাথে উপকার ভোগী পরিবারে হাতে দুই শতক জমির দলীল ও ঘরের চারি অনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়। এ ঘর গুলোর অনুকূলে শতাধিক আবেদন জমা হয়। উপজেলার বড় মাছুয়া ইউনিয়নের ঠুটাখালী এলাকায় নির্মিত এ ঘর গুলোকে ঘিরে বনায়নসহ রয়েছে অত্যান্ত মনোরম পরিবেশ। থাকছে নিরাপদ পানীর ব্যবস্থা। প্রতিটি ঘরে ব্যায় হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫‘শ টাকা। তিনি আরও জানান, উপজেলা এখন পর্যন্ত ৩৮১ টি ঘর হস্তান্তর করা হয়েছে। প্রথম পর্যায় ১৮১ টি ২য় পর্যায় ২০০ টি এবং তৃতীয় পর্যায়ের ২৯৫ টি নির্মিত হবে। এছাড়াও বর্তমানে চলমান রয়েছে ৯০ টি ঘরের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। নির্মাণ সম্পন্ন হয়ে সরকারি নির্দেশনা অনুযায়ি উদ্বোধন করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ