ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ বরিশাল সওজের ফেরি বিভাগ, ১০ জনের কাঁধে ৭০ জনের কাজ ঝালকাঠিতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাত লাখ টাকা ও চারটি মোবাইল ছিনতাইয়ের অভিযোগ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১
  • ইন্দুরকানীতে বড় ভাইয়ের চোখ তুলে নিল ছোট ভাই

    ইন্দুরকানীতে বড় ভাইয়ের চোখ তুলে নিল ছোট ভাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ইন্দুরকানীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের চোখ তুলে নিল ছোট ভাই। বুধবার রাতে উপজেলার পত্তাশী ইউনিয়নের পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটে।

    জানা যায়, চাহেব আলী খানের ছেলে আছলাম আলী খান তার  বড় ভাই ওবায়দুল খানকে (৪৫) রড দিয়ে বাম চোখ তুলে নেয়। এ সময় ধারালো রডের আঘাতে ওবায়দুলের মুখমন্ডল বিকৃত হয়ে যায়। খবর পেয়ে তার স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে ইন্দুরকানী থানা পুলিশকে দেখিয়ে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসকরা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সে এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

    স্থানীয় ইউপি সদস্য নাজমুল হাসান জানান, জমিসংক্রান্ত বিরোধে কারণে ভাই ভাই এ ঘটনা ঘটেছে।

    ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, ভাই ভাই শত্রুতার জেরে এক ভাই অপর ভাইয়ের এক চোখ তুলে ফেলে। আহত ওবায়দুলকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।  আসামী গ্রেফতারের জন্য অভিযান চলছে।

    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ