ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড 
  • চট্টগ্রামে করোনা আক্রান্তের হার ১৩ শতাংশ

    চট্টগ্রামে করোনা আক্রান্তের হার ১৩ শতাংশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ১৩ শতাংশ বেড়েছে এ সংক্রমণ। বৃহস্পতিবার (৩০ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫১১টি নমুনা পরীক্ষা করে ৭০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। এদিন অ্যান্টিজেন টেস্টসহ চট্টগ্রামের ১৩টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

    নতুন আক্রান্ত ৫০ জন মহানগর এলাকার এবং ২০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ২০৬ জন।

    এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ৬০৬ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৬০০ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ