ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • রাস্তা পার হতে গিয়ে লাশ হলেন পথচারী

    রাস্তা পার হতে গিয়ে লাশ হলেন পথচারী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নেছারবাদে (স্বরূপকাঠি) বেপরোয়া একটি মোটরসাইকেলের ধাক্কায় পরিমল বেপারী (৪৫) নামে পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী একজন।

    বুধবার (২৯ জুন) সকালের দিকে বরিশাল-স্বরূপকাঠি সড়কের কুড়িয়ানা বাজারে এ দুর্ঘটনা ঘটে।  

    নিহত পরিমল ঝালকাঠি সদর উপজেলার শিমুলিয়া গ্রামের মনিন্দ্র বেপারীর ছেলে। তিনি পেশায় পানবিক্রেতা ছিলেন।  

    আহত রাজু (১৮) একই উপজেলার চৌদ্দরশি গ্রামের কবির মিয়ার ছেলে।  

    জানা গেছে, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে বরিশালের দিকে যাচ্ছিলেন রাজু। পথে ঘটনাস্থলে রাস্তা পার হওয়ারত পরিমলকে ধাক্কা দেয়। এতে পথচারী ও চালক দু’জনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরিমলকে মৃত ঘোষণা করেন।

    নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আহত রাজুকে পুলিশি প্রহরায় নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ