ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • গলাচিপায় ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    গলাচিপায় ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় নিখোঁজের তিনদিন পর আফসানা আক্তার মিম (১৩) নামের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে গলাচিপা থানা  পুলিশ। 

    বুধবার সকালে উপজেলার গোলখালী ইউনিয়নের মুশুরীকাঠী স্লুইজগেট সংলগ্ন এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত মিম ওই এলাকার হুমায়ুন সিকদারের মেয়ে। সে সুহরীমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। 

    পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত রবিবার রাতে কাউকে কিছু না বলে মিম বাসা থেকে বের হয়ে যায়। এসময় তার মা নানা বাড়িতে ছিলো এবং তার বাবা ঘরেই ঘুমিয়ে ছিলো। পরে গত দুইদিন তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।  বুধবার সকালে স্থানীয়রা বাড়ির পশ্চিম পার্শ্ববর্তী ডোবায় তার মরদেহ ও সড়কের পূর্ব পাশে তার রক্তমাখা জামাকাপড় দেখতে পায়। 

    গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার জানান, ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার এবং ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর আসল কারণ উদঘাটনে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ