ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • কোম্পানীগঞ্জে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

    কোম্পানীগঞ্জে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের ৩ঘন্টা পর পুকুর থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।

    নিহত মো. মিরাজ (১৪) উপজেলার চরহাজারী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের আমিন মাঝি বাড়ির জাহিদ মিলনের ছেলে এবং স্থানীয় হাজারী হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।  

    মঙ্গলবার (২৮ জুন) রাত ৯টার দিকে উপজেরার চরহাজারী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের হাজী আনোয়ারের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    স্থানীয় সূত্রে জানা যায়, মিরাজের স্বাভাবিক ভাবে বুদ্ধিমত্তা কম ছিল এবং সে মৃগী রোগে আক্রান্ত ছিল। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ি থেকে মাগরিবের নামাজ পড়তে গিয়ে মিরাজ নিখোঁজ হন। সন্ধ্যার পর সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে।  পরে রাত ৯টার দিকে মসজিদ সংলগ্ন পুকুর থেকে স্থানীয় লোকজন তার মরদেহ উদ্ধার করে।  

    কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) রাসেদুল ইসলাম জানান,এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করে নি।  খোঁজ খবর নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ