ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ইসরায়েলি পুলিশের গুলিতে ফিলিস্তিনি নিহত

    ইসরায়েলি পুলিশের গুলিতে ফিলিস্তিনি নিহত
    ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলি পুলিশের গুলিতে সোমবার আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছে। পূর্ব জেরুজালেমে এই ঘটনা ঘটেছে। ইসরায়েলি পুলিশের দাবি ওই ফিলিস্তিনি দুই ইসরায়েলি পুলিশকে ছুরিকাঘাত করেছে। খবর আল জাজিরার।

    ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোজেনফেল্ড জানিয়েছেন, হামলাকারীকে গুলি করা হয়েছে এবং সে নিহত হয়েছে। ইসরায়েলের মেগান ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, এই হামলায় দুই ইসরায়েলি আহত হয়েছে। তাদের বয়স ২০ বছরের বেশি।


    হামলায় আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং অপরজনের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে একজন ইসরায়েলি বিমান বাহিনীর পোশাক পরা ছিলেন।

    ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানানো হয় যে, আহত হওয়ার পর ঘটনাস্থলেই তাদের চিকিৎসাসেবা দেয়া হয়েছে এবং পরবর্তী চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

    টানা ১১ দিন ধরে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সংঘাতের পর যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এই সংঘাতে প্রায় ২৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৬৬ জনই শিশু। অপরদিকে দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছে। এছাড়া ইসরায়েলে রকেট হামলায় ১২ জন নিহত হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ