ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • পদ্মা সেতু নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার

    পদ্মা সেতু নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে পদ্মা সেতু উদ্বোধনের আগের দিন রাতে পদ্মা সেতু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে কটূক্তি করার অভিযোগে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

    গ্রেপ্তারকৃত আবুল কালাম আজাদ (৪২) উপজেলার চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।  

    সোমবার (২৭ জুন) সন্ধ্যা  পৌনে ৭টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  

    জানা যায়,পদ্মা সেতু উদ্বোধনের আগের দিন গত শুক্রবার রাতে আরটিভির অনলাইন নিউজ সংবাদ করে পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি তোলা যাবে না। ওই নিউজে উপজেলার চরহাজারী ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ কটূক্তি করে কমেন্টস করে আমি মুতি ছবি তলুম। পরে বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনের নজরে এলে তারা গত শনিবার সন্ধ্যায় তাঁর মুঠোফোন থানা হেফাজতে রেখে তদন্ত করে।  এরপর সোমবার সন্ধ্যার দিকে তাকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।  

    এ বিষয়ে চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ দাবি করেন,তাঁর ফেইসবুক আইডি হ্যাক করে এ ধরনের মন্তব্য করা হয়েছে।  

    নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি আরও জানান,আপাতত তাকে ৬৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার সকালে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। লিংক গুলো কোথায় থেকে আসছে,পরবর্তীতে তাঁর বিরুদ্ধে আর কি কি অভিযোগ আছে। তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ