ঢাকা রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • ভারতকে নেতৃত্ব দিয়েই রেকর্ডের মালিক হার্দিক

    ভারতকে নেতৃত্ব দিয়েই রেকর্ডের মালিক হার্দিক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েই রেকর্ড গড়েছেন হার্দিক পান্ডিয়া। এই ফরম্যাটে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে উইকেট নেওয়ার কীর্তি গড়লেন তিনি।

    ডাবলিনে রোববার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বল করতে এসে দ্বিতীয় বলেই পান সাফল্য। পল স্টার্লিংকে সাজঘরে পাঠিয়ে দেন তিনি। সব মিলিয়ে দুই ওভারে ২৬ রান দিয়ে দুই উইকেট নেন হার্দিক।

    এদিন টস জিতে ফিল্ডিংয়ে সিদ্ধান্ত নেন হার্দিক। বৃষ্টির জন্য ম্যাচ ১২ ওভারে নেমে আসে। যেখানে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১০৮ রান করে স্বাগতিকরা। ৩৩ বলে অপরাজিত ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হ্যারি টেকটর।

    রান তাড়া করতে নেমে মাত্র ৯.২ ওভারেই ৭ উইকেটে জয় পায় ভারত।  ২৯ বলে অপরাজিত ৪৭ রান করেন দীপক হোডা। ১১ বলে ২৬ রান করেন ইশান কিষান। ১২ বলে ২৪ রান হার্দিক।

    তবে ৩ ওভারে ১১ রান দিয়ে এক উইকেট পাওয়া যুজবেন্দ্র চাহাল ম্যাচের সেরা নির্বাচিত হন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ