ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • পদ্মা সেতুর সুফল পেতে কৃষি ও পরিবেশ বান্ধব উন্নয়ন পরিকল্পনার দাবী

    পদ্মা সেতুর সুফল পেতে কৃষি ও পরিবেশ বান্ধব উন্নয়ন পরিকল্পনার দাবী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উপকূল রক্ষায় দূর্যোগ সহনশীল পরিবেশবান্ধব-জনবান্ধব উন্নয়ন পরিকল্পনা চাই। উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন এবং জাতীয় বাজেটে উপকূলের জন্য বিশেষ বরাদ্দ দিতে হবে। সূপেয় খাবার পানি সরবরাহ, পর্যাপ্ত সাইক্লোন শেল্টার নির্মান, গৃহহীনদের জন্য দুর্যোগ সহনশীল গৃহ প্রদান করতে হবে। বনজীবি-মৎস্যজীবি, জেলে-বাওয়ালী-মৌয়ালীদের জীবিকা রক্ষা ও উন্নয়নে সহায়তা দিতে হবে। পদ্মাসেতুর সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষিপণ্য সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করে এর সুফল খোদ কৃষকের কাছে পৌছানোর ব্যবস্থা করতে হবে।

    সোমবার (২৭ জুন) সকালে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে গণতান্ত্রিক বাজেট আন্দোলন বাগেরহাট জেলা কমিটির আয়োজনে "বাজেট পর্যালোচনা, পদ্মাসেতুর সম্ভাবনা ও চ্যালেঞ্জ" শীর্ষক নাগরিক সংলাপে বক্তারা একথা বলেন।

    অনুষ্ঠিত নাগরিক সংলাপে সভাপতিত্ব ও সংলাপ সঞ্চালনা করেন গণতান্ত্রিক বাজেট আন্দোলন বাগেরহাট জেলা কমিটির সভাপতি মো. নূর আলম শেখ। সংলাপে ধারণাপত্র পাঠ করেন গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান। 

    সংলাপে বক্তব্য রাখেন বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, সিপিবি'র জেলা সাধারণ সম্পাদক কমরেড ফররুখ হাসান জুয়েল, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান বাগেরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ আকতারুজ্জামান বাচ্চু, বাগেরহাট প্রেসক্লাবের আহসানুল করিম, বাগেরহাট পিসি কলেজের সাবেক ভিপি আজমল হোসেন প্রমূখ। 

    সভাপতির বক্তৃতায় গণতান্ত্রিক বাজেট আন্দোলনের বাগেরহাট জেলা কমিটির সভাপতি মো. নূর আলম শেখ বলেন সরকারকে প্রগেসিভ হারে অধিক কর আদায়ে মনযোগ দিতে হবে। অপ্রয়োজনীয় উন্নয়ন পরিকল্পনা ছেঁটে ফেলতে হবে। নিম্ন আয়ের মানুষের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনির আকার ও পরিধি বাড়াতে হবে। কৃণিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে চলমান উৎপাদন ও বাজার ব্যবস্থার সংস্কার করতে হবে। স্বাস্থ্যখাতে বাজেট প্রণয়নের কেন্দ্রিভূত প্রক্রিয়া থেকে সরে আসতে হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ