ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • নোয়াখালীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ 

    নোয়াখালীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

    সোমবার (২৭ জুন) বেলা ১১টার দিকে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    জেলা কমান্ড্যান্ট মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ কমান্ডার শফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইসরাত সাদমিন, জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম।

    এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট নুরুল আফসার চৌধুরী, নির্বাহী ম্যাজিস্টেট আসাদুজ্জামান রনি।

    অনুষ্ঠান শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যের কাজের স্বীকৃতি হিসেবে সাইকেল, সেলাই মেশিন, সদস্যদের সন্তানকে বিশেষ শিক্ষা বৃত্তি এবং সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা, ছাতা বিতরন করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ