ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  • বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ

    বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে কলেজছাত্র নিখোঁজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে এক কলেজছাত্র। নিখোঁজ কলেজছাত্র চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী মাসুদ রানা (২১)। নিখোঁজ মাসুদ রানা রাজশাহীর তেরখাদিয়ার বাসিন্দা। সোমবার (২৭ জুন) বেলা ১১টার দিকে সিএ্যান্ডবি ঘাট এলাকায় এঘটনা ঘটে। 

    পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের একটি দল। বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত মরদেহ উদ্ধার হয়নি বলো জানা গেছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহ সন্ধানে নদীতে উদ্বার অভিযান চলমান রয়েছে। আহত অবস্থায় স্থানীয়রা নিখোঁজ মাসুদের সহপাঠী তালেবকে উদ্বার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে তালেব। 

    চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন  জানান, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ৩ জন ছাত্র একসঙ্গে বেলা ১১টার দিকে সিএ্যান্ডবি ঘাটে গোসল করতে নামে, পরবর্তীতে পানিতে ভাসতে ভাসতে মহানন্দা ব্রিজ পার হয়ে এসে দুইজন উঠতে পারলেও অপর একজন পানিতে ডুবে যায়। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ