ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • পুতুলকে নিয়ে কটূক্তি, ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেফতার

    পুতুলকে নিয়ে কটূক্তি, ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রধানমন্ত্রীর কন্যা সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রুমন সরকার রনি (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রুমন সরকার রনি উপজেলার দহবন্দ ইউনিয়নের দক্ষিণ ধুমাইটারী গ্রামের আন্জু মিয়ার ছেলে।

    মামলা সূত্রে জানা গেছে, গত ২৫ জুন পদ্মাসেতুর শুভ উদ্বোধনের সময়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র সফর সঙ্গী ছিলেন তার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। পদ্মাসেতুর উদ্বোধনের একটি ছবিতে সায়মা ওয়াজেদ পুতুল কে বিকৃত করে মানহানিকর কটুক্তি করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করেন। ফেসবুক পোষ্টটি দলীয় নেতাকর্মীদের নজরে আসলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী'র নির্দেশনায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক, আব্দুল্লাহ আল মেহেদী রাসেল শনিবার রাতেই থানায় উপস্থিত হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ২৯। এ মামলায় পুলিশ অভিযান চালিয়ে রোববার বিকালে সুন্দরগঞ্জ বাজার থেকে রনিকে গ্রেফতার করেন। 

    সুুন্দরগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এম.এ আজিজ জানান, ফেসবুকে প্রধানমন্ত্রীর কন্যা পুতুলকে বিকৃত করে মানহানিকর কটুক্তি করায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায়  অভিযান চালিয়ে রুমন সরকার রনিকে গ্রেফতার করা হয়েছে। পরে রুমান সরকার রনিকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ