ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • আলালকে বিদেশে যেতে বাধা না দিতে নির্দেশ

    আলালকে বিদেশে যেতে বাধা না দিতে নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালকে বিদেশে যেতে বাধা না দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ইমিগ্রেশন (অভিবাসন) কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।

    এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

    আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তাজুল ইসলাম। তাঁকে সহায়তা করেন আইনজীবী পারভেজ হোসেন ও মো. ওমর ফারুক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

    আদেশের বিষয়টি জানিয়ে আইনজীবী তাজুল ইসলাম বলেন, গুরুতর অসুস্থ মোয়াজ্জেম হোসেন ১২ জুন চিকিৎসার জন্য ভারতে যাওয়ার সময় বিমানবন্দর কর্তৃপক্ষ কোনো ধরনের কারণ দর্শানো ছাড়াই তাঁকে ফেরত পাঠায়। ইমিগ্রেশন কর্তৃপক্ষের এমন ভূমিকা চ্যালেঞ্জ করে মোয়াজ্জেম হোসেন রিটটি করেন। 

    মোয়াজ্জেম হোসেনকে বিদেশে যেতে বিঘ্ন সৃষ্টি করা কেন অবৈধ ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে।

    স্বরাষ্ট্রসচিব ও অভিবাসন কর্তৃপক্ষসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান এই আইনজীবী।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ