ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • কলাপাড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি: শিশুসহ আহত ৩ 

    কলাপাড়ায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি: শিশুসহ আহত ৩ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় গভীর রাতে অস্ত্রের মুখে জিম্মি করে এক পরিবারের সর্বস্ব লুটে নিয়েছে ডাকাত দল। এ ঘটনায় শিশু ও নারীসহ তিনজন আহত হয়েছেন।

    শনিবার (২৫ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউপির মস্তফাপুর গ্রামের আবদুর রব হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। 

    রোববার (২৬ জুন) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জসিম উদ্দিন ও কলাপাড়া সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার আবুল কালাম আজাদ। 

    ভুক্তভোগী সাইফুল ইসলাম জানান, রাতের খাবার খেয়ে স্ত্রী সন্তানকে নিয়ে ঘুমাতে যান তিনি। রাত ২টার দিকে রান্না ঘরের গ্রিল কেটে ১০ থেকে ১৫ জন মুখোশধারী ডাকাত বাড়িতে প্রবেশ করে। পরে তারা দরজা ভেঙ্গে শয়ন কক্ষে প্রবেশ করে। এক পর্যায়ে তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে এবং তার ও তার স্ত্রীর হাত, পা এবং মুখ বেধে ফেলে। এক পর্যায় শিশুপুত্র সাফোয়ানের মাথায় আঘাত করে তাকে বাথরুমে আটকে রেখে ঘরে থাকা ৫ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ২০ ভরি স্বণালংকার লুটে নেয়। 

    তিনি আরো জানান, ডাকাতরা ঘরের সবকিছুই তছনছ করেছে। যাওয়ার সময় তারা ৪টি স্মার্ট ফোন বাথরুমের পানিতে ভিজিয়ে রেখে যায়। সকালে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে আমাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে।’ 

    কলাপাড়া থানার ওসি মো.জসিম উদ্দিন বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ