ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড 
  • নোয়াখালীতে ৩৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান

    নোয়াখালীতে ৩৫০ চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী সদর উপজেলার ১৯ নম্বর চর মটুয়া ইউনিয়নের দক্ষিণ জগতপুর গ্রামের পরেশ মজুমদারের বাড়িতে আয়োজিত চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৩৫০ জনের বেশি রোগীকে বিনামূল্যে চক্ষু রোগের চিকিৎসা ও ওষুধ প্রদান হয়েছে।

    শনিবার চাঁদপুর বিএনএসবি মাজাহারুল হক চক্ষু হাসপাতালের সহযোগীতায় নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতি ও গ্রামীণ কমিউনিটি চক্ষু হাসপাতাল যৌথভাবে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।

    ক্যাম্পে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে থেকে বাছাইকরা ৪০ জন রোগীকে ছানিসহ ল্যান্স অপারেশনের জন্য চাঁদপুরের বিএনএসবি মাজাহারুল হক চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। এসব রোগীর তিনদিন বিনামূল্যে থাকা-খাওয়াসহ চক্ষু অপারেশন সেবা প্রদান করা হবে।

    চিকিৎসা সেবা প্রদান করেন গ্রামীণ কমিউনিটি চক্ষু হাসপাতালের চিকিৎসক জহিরুল হক ও অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতালের চিকিৎসক দোলন রানী কুরি।

    সকালে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম
    ছিদ্দিকী ওরফে রাজু, নোয়াখালী অন্ধ কল্যাণ সমিতির সভাপতি মকছুদুর রহমান, সাধারণ সম্পাদক চিকিৎসক উত্তম মজুমদার, জেলা আওয়ামী লীগের সদস্য দীপক ভৌমিক।  


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ