ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • ডায়াবেটিস রোগীদের কি কাঁঠাল খাওয়া ঠিক?

    ডায়াবেটিস রোগীদের কি কাঁঠাল খাওয়া ঠিক?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাঁঠাল অনেকেরই পছেন্দের ফল। মিষ্টি ও রসালো স্বাদের এই ফলটি ডায়াবেটিস রোগীদের খাওয়া ঠিক কিনা তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। কারণ ডায়াবেটিস রোগীদের অনেক সময় অনেক খাবার এড়িয়ে চলতে বলা হয়। বিশেষ করে তাদের মিষ্টি জাতীয় খাবার ও ফলমূল খেতে হয় অনেক নিয়ম মেনে।

    পুষ্টিবিদরা বলছেন, কোনও খাবারে দেহে শর্করার মাত্রা কতটা বৃদ্ধি পায় তা মাপা হয় মূলত গ্লাইসেমিক সূচকের মাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন, ১০০-র মধ্যে কাঁঠালের গ্লাইসেমিক সূচকের মান প্রায় ৫০ থেকে ৬০। অর্থাৎ কাঁঠালের গ্লাইসেমিক সূচক মাঝারি। পাশাপাশি কাঁঠালে থাকে প্রচুর পরিমাণ ফাইবার, যা পাচন প্রক্রিয়ার গতি কমিয়ে দেয়। যার ফলে হঠাৎ করে রক্তের শর্করার মাত্রা বেড়ে যাওয়ায় আশঙ্কা কমে। সব মিলিয়ে ডায়াবেটিস রোগীরা অল্প পরিমাণে কাঁঠাল খেতে পারেন। তবে সবার রোগের তীব্রতা সমান নয়, তাই কাঁঠাল যদি খেতেই হয়, তবে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে খাওয়াই ভালো।

    বিশেষজ্ঞরা আরও বলছেন, যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, তাদের এই ফল এড়িয়ে চলা উচিত। বিশেষ কিছু ক্ষেত্রে কাঁঠালের প্রতিক্রিয়ায় রক্ত জমাট বেঁধে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে। কিডনির সমস্যা থাকলেও খাওয়া ঠিক নয়। কারণ, কাঁঠাল রক্তে পটাশিয়ামের মাত্রা বাড়িয়ে দিতে পারে।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ