ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা বরগুনায় এক মাসেও উদ্ধার হয়নি ব্যবসায়ীর মাথা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
  • তিন বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ৬০ বছরের ব‍ৃদ্ধ আটক

    তিন বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ৬০ বছরের ব‍ৃদ্ধ আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলায় সাড়ে ৩ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ৬০ বছরের এক বৃদ্ধকে আটক করেছে মোংলা থানা পুলিশ। শুক্রবার (২৪ জুন) দুপুরে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনির ঘোল কাটাখালী এলাকা থেকে তাকে আটক করা হয়। 

    আটককৃত ‍ঐ এলাকার মৃত নুর মোহাম্মদ সরদারের ছেলে মো. মৌজালি সরদার (৬০) ।  

    পুলিশ জানায়, শুক্রবার দুপুরে শিশু কন্যাসহ তার নানী তাসলিমা বেগম জয়মনির ঘোল এলাকার একটি মাছের ডিপোর মালিক রকিব শেখের বাড়ীতে যায়। এসময শিশুটি অন্য শিশুদের সাথে খেলার ছলে পাশে লম্পট মৌজালী সরদারের বাড়ীতে গেলে খাবারের লোভ দেখিয়ে ঘরের মধ্যে নিয়ে যায়। এসময় ঘরে কেউ না থাকার সুবাদে মৌজালী জোর পুর্বক শিশুকে ধর্ষণের চেষ্টা করে। 

    পরে শিশুটির ডাক চিৎকার দিলে তার নানী দ্রুত চলে আসলে মৌজালী দৌড়ে পালিয়ে যায় এবং ভয়ে শিশুটি কাপতে থাকে। 

    পরে শিশুটির পরিবার  তাৎক্ষণিক মোংলা থানা পুলিশকে অবহিত করলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের চেষ্টাকারী মৌজালি সরদার কে গ্রেফতার করে মোংলা থানায় নিয়ে আসে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িতের কথা শিকার করেছে লম্পট মৌজালী সরদার।

    নির্যাতনের শিকার শিশুটিকে প্রাথমিক চিকিৎসা শেষে  পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

    মোংলা থানার ওসি তদন্ত বিকাশ চন্দ্র জানায়,  দুপুরে চিলা এলাকায় একটি শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগ পেয়ে ওই এলাকা থেকে মৌজালী নামের একজনকে আটক করা হয়েছে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে এবং পুলিশ হেফাজতে নিরাপদে রয়েছে। শনিবার তাকে বাগেরহাট সদর হাসপাতাল সিভিল সার্জনের কাছে ডাক্তারী পরিক্ষার জন্য পাঠানো হবে। 

    এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ধর্ষণের চেষ্টাকারী মৌজালি সরদার ও শিশু নাদিরা পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় (ধর্ষণ চেষ্টায়) একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ