ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ মেহেন্দীগঞ্জে প্রবেশপত্রের সঙ্গে অসংগতি থাকায় এইচএসসি পরীক্ষা দিতে পারেনি রিপা মুলাদীতে রাস্তা বন্ধ করে দেওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল ২০০ পরিবারের  ঢাকা-বরিশাল মহাসড়কে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, তদন্ত করছে পুলিশ বরগুনার ইতিহাসে প্রথম ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর পাথরঘাটায় বাজারে আগুন, ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত   সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ
  •  ব্রীজ আছে-রাস্তা নেই 

     ব্রীজ আছে-রাস্তা নেই 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের খানসামা উপজেলার তিনটি ইউনিয়নের কেনদ্র স্থল হচ্ছে গাড়পাড়া হাট পুকুর (খামারপাড়া,গোয়ালডিহি ও আঙ্গারপাড়া)'র কেনদ্রস্থল বেলান নদীর উপস্থ  পাকেরহাট আদর্শ গ্রাম হইতে প‚রব হাসিমপুর যাওয়ার রাস্তায় অপরিকল্পিত ভাবে ৩৬ ফুট ব্রিজ নির্মাণ করা হলেও এলাকাবাসীর কোন কাজে আসছে না। 

    ব্রীজটি নির্মাণের খুশি হয়েছিলেন এলাকাবাসী। তারা ভেবেছিলেন ব্রীজ হয়েছে এলাকাবাসীর কষ্টের দিনও শেষ হয়ছে। কিন্তু সড়ক না থাকায় তাদের কষ্ট আরও বেড়েছে। ফলে সড়ক না থাকায় চলাচল করতে অসুবিধা হওয়ায় ব্রীজটি তাদের কপালে দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। জনস্বার্থে ব্রীজের দুই পাশে সংযোগ সড়কের মাটির কাজ জরুরি ভিত্তিতে ভরাটের দাবি জানান গ্রামবাসী

     ব্রিজের একপাশে রাস্তা থাকলেও অপরপাশের রাস্তাটি বার বার বর্ষা এলে নদীতে বিলুপ্ত  হয়ে যায়। সেই রাস্তা সংস্কারে স্থানীয় প্রশাসনের নেই কোন উদ্যোগ। রাস্তাটি তিন ইউনিয়নের মধ্যস্থল হওয়ায়  রাস্তা ও এলাকাবাসী দুর্ভোগ-ভোগান্তিতে নিয়ে নেই কারও মাথা ব্যথা। ফলে এলাকাবাসী প্রতিনিয়ত পড়তে হয় নিত্যনতুন ভোগান্তিতে। কার স্বার্থে এই ব্রীজ  তৈরি করা হয়েছে উত্তর খুঁজে পাচ্ছে না সচেতন মহল। 

    সরেজমিনে ব্রীজের মাইল ফলক দেখে জানা গেছে,দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্প ২০১৬-২০১৭ অর্থ বছরে ২৯ লক্ষ ৫৭ হাজার ৮৩৭ টাকা ব্যয়ে ব্রিজটি নির্মাণ করা হয়।

    এতে আরও জানা গেছে, ২০১৭ সালের আগস্ট মাসের ২০ তারিখে ব্রীজটির শুভ উদ্বোধন করেন, খানসামা-চিরিরবন্দর আসনের সাংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী এমপি।

    এলাকাবাসি স‚ত্রে জানা যায়,এই ব্রীজটি মানুষের যাতায়াতের জন্য নির্মাণ করা হলেও তবে ব্রীজটি জনগণের কোন কাজে আসছে না। কারণ ব্রীজের একপাশে রাস্তা থাকলেও অন্য পাশে নেই কোন রাস্তা। তাদের দাবী ব্রীজটির প্রাণ ফিরে পেতে ও এলাকা এলাকাবাসীর দুর্ভোগ লাঘব করতে রাস্তাটি দ্রুত সংস্কার করে জনগণের চলার উপযোগী করা হোক। 

    এ বিষয়ে খানসামা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি,আই,ও) এনামুল হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ