ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • মিয়ানমারে পুলিশ মেরে থানা দখল 

    মিয়ানমারে পুলিশ মেরে থানা দখল 
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মিয়ানমারের পূর্ব সীমান্তে সান রাজ্যে জান্তাবিরোধী বেসামরিক যোদ্ধাদের সঙ্গে তুমুল সংঘর্ষে দেশটির অন্তত ২০ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। হামলার পর পুলিশ স্টেশনটি দখলে নেয় তারা।

    সংবাদ মাধ্যম দ্য জাকার্তা পোস্টের বরাতে জানা যায়, জান্তাবিরোধী যোদ্ধারা দাবি করেন শান রাজ্যের একটি শহরে রবিবার (২৩ মে) তাদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত ২০ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ছাড়া শহরের একটি পুলিশ স্টেশন তারা দখল করে নেয়।


    স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, নিরাপত্তা বাহিনীর চার সদস্যকে আটক করে হেফাজতে নিয়েছেন জান্তাবিরোধী যোদ্ধারা পাশাপাশি দখলে নেওয়া পুলিশ স্টেশনটি আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা।

    জান্তাবিরোধীরা মিয়ানমারের ক্ষমতাচ্যুত আইনপ্রণেতাদের নিয়ে গঠিত ছায়া সরকারের পিপলস ডিফেন্স ফোর্সের (পিডিএফ) এর সদস্য। সামরিক জান্তার ৃহাত থেকে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দিতে এই বাহিনী গঠন করেছেন তারা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ