ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • করোনায় দেশে আরও ২৫ জনের মৃত্যু

    করোনায় দেশে আরও ২৫ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৪৪১ জন।

    এর আগে রবিবার (২৩ মে) দেশে করোনায় ২৮ জন মারা যান এবং ১ হাজার ৩৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এছাড়া ২২ মে দেশে করোনায় ৩৮ জন মারা যান এবং ১ হাজার ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর আগের দিন ২১ মে দেশে করোনায় ২৬ জন মারা যান। আর নতুন করে শনাক্ত হয় ১ হাজার ৫০৪ জন। সে তুলনায় আজ করোনায় মৃত্যু আরও কমেছে।

    সোমবার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা ভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যেখানে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৫ জনের মৃত্যুর মধ্যদিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৪০১ জনের। এছাড়া দেশে এ পর্যন্ত মোট ৭ লাখ ৯০ হাজার ৫২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।


    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩১ হাজার ৫৩১ জন। ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩৩৫ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৬৮৩টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ১৫ শতাংশ।

    ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২১ জন পুরুষ এবং ৪ জন নারী। এদের ২৩ জন হাসপাতালে মারা গেছেন আর ২ জন বাসায় মারা গেছেন । বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৩ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৭ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন মারা গেছেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ