ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • নোয়াখালীতে বিদ্যুৎপৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

    নোয়াখালীতে বিদ্যুৎপৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সেনবাগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলনা মেরামত করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে তোফায়েল আহম্মেদ প্রকাশ রিপন (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

    নিহত রিপন স্থানীয় ফকিরহাট বাজারের ব্যবসায়ী ও বীজবাগ ইউপির মধ্য বিজবাগ গ্রামের বাকের চেয়ারম্যানের পুরাতন বাড়ীর মৃত আবুল হোসেনের ছেলে।    

    বৃহষ্পতিবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৮নং বীজবাগ ইউনিয়নের ফকিরহাট অছিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

    বীজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দিন কাজল জানান, সকাল সাড়ে ১১টার ফকিরহাটে অছিম উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলনা মেরামত করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে তোফায়েল আহম্মেদ রিপন আহত হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও স্থানীয় লোকজন তাকে উদ্বার করে সেনবাগ সরকারী হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ