ঢাকা বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • মঠবাড়িয়ায় হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

    মঠবাড়িয়ায় হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে নিহত দুলাল হাওলাদার (৩৩) হত্যা মামলার প্রধান আসামি রমজানকে গ্রেপ্তার হয়েছে। মঠবাড়িয়া থানার এসআই সরোয়ার হোসেন বুধবার (২২ জুন) রাতে বরিশাল জেলার উজিরপুর থানা পুলিশের সহযোগিতায় উজিরপুর শহর থেকে তাকে গ্রেপ্তার করে। 

    গ্রেপ্তারকৃত রমজান (২৩) উপজেলা দক্ষিণ মিঠাখালী গ্রামের মৃত. আব্দর রব হাওলাদার (লাদেন মিয়া) ছেলে। এ ঘটনায় এর আগে মঠবাড়িয়া থানা পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছেন।

    মামলা ও স্থানীয় সূত্রে জানাযায়, হত্যাকান্ড ঘটার কিছুদিন আগে নিহত দুলালের ভাইয়ের ছেলে শিশু বেল্লাল (৫) এর সাথে প্রতিবেশী রেবা বেগমের পুত্র ইফাত (১০) এর পুকুরে সাঁতার কাটা নিয়ে দুই পরবারের মধ্যে ঝগড়া হয়। পরবর্তীতে যা চরম আকার ধারন করে। ওই বিরোধের ধরে গত চলতি বছরের ৫ মে সকালে নিহত দুলালের ছোট ভাই ইজিবাইক চালক হেলাল বাড়ি ফেরার পথে প্রতিপক্ষ রেবা বেগমের ভাই রমজান, ফয়সাল ও চাচাত ভাই ওমর হেলালকে মারধর করে। বিকেলে দুলাল প্রতিপক্ষের কাছে ছোট ভাই হেলালকে মারধরের কারন জানতে চাইলে কিশোর গ্যাং সদস্য রমজান (২৩), ওমর (১৭), ফয়সাল (২৮) সহ ৭-৮ জনের একটি দল দেশীয় অস্ত্র দিয়ে দুলালকে এলোপাথারী পিটিয়ে ও কুপিয়ে জখম করে। স্থানীয়রা গুরুতর আহত দুলালকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতী দেখে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।  শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুলাল।

    এ ঘটনায় নিহতের পিতা কুটি মিয়া (ঘটক) বাদী হয়ে ৫ মে  রাতে কিশোর গ্যাং রমজান, ফফসাল, ওমর সহ ৬ জন নামীয় ও অজ্ঞাত তিন জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

    মঠবাড়িয়া থানার ওসি নূরুল ইসলাম বাদল জানান, আধুনিক প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে মূল আসামির আবস্থান সনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রামজানকে বৃহস্পতিবার (২৩ জুন) আদালতে সোপর্দ করা হয়েছে।  হত্যাকান্ডের ঘটনায় জড়িত বাকি আসামিদের সনাক্তকরণ ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ