ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা বরগুনায় এক মাসেও উদ্ধার হয়নি ব্যবসায়ীর মাথা বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত বরিশালের ৫ জেলাসহ ৪৩ জেলা, ডুবেছে ১ লাখ ১৪ হাজার হেক্টরের ফসল বরিশালে মাদক মামলায় রোহিঙ্গা তরুণীর ৩ বছরের কারাদণ্ড শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ
  • মোংলায় মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

    মোংলায় মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলায় মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৩ জুন) সকালে অফিসার্স ক্লাবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

    মোংলা উপজেলা নির্বাহি কর্মকর্তা কমলেশ মজুমদার'র সভাপতিত্বে ভার্চুয়ালে এ কর্মশালার উদ্বোধন করেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। 

    কর্মশালায় মাদকের ভয়াবহতা রুখতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সে সাথে উপজেলা ভিত্তিক সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন, উপজেলা ভিত্তিক কর্মপরিকল্পনা উপস্থাপন, উন্মুক্ত আলোচনার মাধ্যমে মাদক দ্রব্যের অপব্যবহার রোধে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়।

    কর্মশালায় উপস্থিত ছিলেন মোংলা থানা ওসি (তদন্ত) বিকাশ চন্দ্র ঘোষ, মোংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, সাংবাদিক নুর আলম শেখ, হাসিব সরদার, মোংলা উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্য প্রমুখ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ