ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম বরিশাল থেকে কেড়ে নিল অর্ধশত শিশুর প্রাণ পটুয়াখালীতে হাত-পা বাঁধা গৃহবধূ উদ্ধার, স্বামী ও শ্বশুর গ্রেপ্তার উজিরপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ১২ বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা-লুটপাট, আহত ২   মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ১৭ খাল  মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত 
  • ২৩ জুন: ইতিহাসের এই দিনে

    ২৩ জুন: ইতিহাসের এই দিনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ খ্রিস্টাব্দ। ৯ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল। এক নজরে ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া নানা ঘটনা। সেই সাথে আজ বিশ্ব বিখ্যাত যেসব মানুষের জন্ম দিন ও মৃত্যুবার্ষিকী।

    ঘটনাবলী
    ০৯৩০ - পৃথিবীর প্রাচীনতম সংসদ আইনল্যান্ড সংসদ যাত্রা শুরু করে।
    ১৫৩৬ - জেনেভায় ফ্রান্সের প্রোটেস্টেন্ট ধর্মতত্ত্ব বিশারদ জন কেলভিন সংস্কার আন্দোলন শুরু করেন।
    ১৭২৪ - রাশিয়া ও তুরস্কের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
    ১৭৫৭ - ঐতিহাসিক পলাশীর যুদ্ধ শুরু হয়।
    ১৭৫৭ -পলাশীর যুদ্ধে স্বাধীন বাংলার নবাব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয়।
    ১৮৬০ - উমেশচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় সাপ্তাহিক ‘মনোহর’ প্রকাশিত হয়।
    ১৯২৬ - নাট্যকার শিশিরকুমার ভাদুড়ী নাট্যমন্দির প্রতিষ্ঠা করেন।
    ১৯৩৪ - সাত সপ্তাহ সীমান্ত যুদ্ধের পর সৌদি আরব ও পরাজিত ইয়েমেনের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
    ১৯৩৯ - ফ্রান্স, সিরিয়ার ইসকেনদেরুন বন্দরকে তুরস্কের নিয়ন্ত্রণে ছেড়ে দেওয়া হয়।
    ১৯৪১ - সোভিয়েত লাল ফৌজ জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ যুদ্ধ শুরু করে।
    ১৯৪৯ - মওলানা ভাসানীর নেতৃত্বে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।
    ১৯৪৯ - হার্ভার্ড মেডিক্যাল স্কুল থেকে ১২ নারী গ্র্যাজুয়েশন লাভ করেন।
    ১৯৫০ - সুইস পার্লামেন্ট নারীর ভোটাধিকার প্রয়োগের বিরুদ্ধে ভোট দেয়।
    ১৯৬৫ - কর্নেল জমাল আবেদেল নাসের মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
    ১৯৭৮ - অতীশ দীপঙ্করের দেহভস্ম চীন থেকে ঢাকায় আনা হয়।
    ১৯৮০ - ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর পুত্র সঞ্জয় গান্ধী বিমান দুর্ঘটনার নিহত হন।
    ১৯৮৫ - টরেন্টো থেকে বোম্বে যাবার পথে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৪৭ আটলান্টিক সাগরে বিধ্বস্ত হয়। এ সময় ৩২৯ যাত্রীর সবাই নিহত হয়।
    ১৯৮৯ - ১৪ বছর গৃহযুদ্ধের পর আঙ্গোলায় যুদ্ধ বিরতি হয়।
    ১৯৯৪ - ২০ বছর পর দক্ষিণ আফ্রিকা পুনরায় জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
    ১৯৯৬ - শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় আসে।
    ১৯৯৮ - পৃথিবীর ১১তম ও বাংলাদেশের সর্ববৃহৎ যমুনা সেতু উদ্বোধন করা হয়।

    জন্ম
    ০০৪৭ - কায়েসারিওন, মিশরের রাজা।
    ১৬১৬ - শাহ সুজা, বাংলার সুবাদার মোগল সম্রাট শাহজাহানের দ্বিতীয় ছেলে।
    ১৬৬৮ - গিয়াম্বাটিস্টা ভিকো, ইতালীয় আইনজ্ঞ, ঐতিহাসিক ও দার্শনিক।
    ১৭৬৩ - জোসেফিন, ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপোর্টের স্ত্রী।
    ১৮২৪ - কার্ল রেইনেকে, জার্মান পিয়ানোবাদক ও সুরকার।
    ১৮৫৪ - স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ভারতের যশস্বী বাঙালি শিল্পপতি ও সুদক্ষ ইঞ্জিনিয়ার।(মৃ.১২/০৫/১৯৩৬)
    ১৮৬৭ - হরিচরণ বন্দ্যোপাধ্যায়, শান্তিনিকেতনের অধ্যাপক ও ‘বঙ্গীয় শব্দকোষ’অভিধানের সংকলক।(মৃ.১৩/০১/১৯৫৯)
    ১৮৮৯ - আনা আখমাতোভা, খ্যাতনামা রুশ কবি। (মৃ. ১৯৬৬)
    ১৮৯৪ - অষ্টম এডওয়ার্ড, যুক্তরাজ্য রাজা।
    ১৯০৪ - কুইন্টিন ম্যাকমিলান, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার। (মৃ. ১৯৩৮)
    ১৯০৭ - জেমস মীড, ব্রিটিশ অর্থনীতিবিদ। (মৃ. ১৯৯৫)
    ১৯১২ - অ্যালান টুরিং, ইংরেজ গণিতবিদ, যুক্তিবিদ ও ক্রিপ্টোবিশেষজ্ঞ।(মৃ.০৭/০৬/১৯৫৪)
    ১৯১৬ - লেন হাটন, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ও দল নির্বাচক। (মৃ. ১৯৯০)
    ১৯২২ - সফিউদ্দিন আহমেদ, বাংলাদেশী প্রখ্যাত চিত্রশিল্পী।
    ১৯২৭ - বব ফসে, মার্কিন পরিচালক, চিত্রনাট্যকার, অভিনেতা, নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক। (মৃ. ১৯৮৭)
    ১৯৩৬ -পি. কে. ব্যানার্জি নামে সুপরিচিত ভারতীয় ফুটবলার ও প্রশিক্ষক প্রদীপকুমার বন্দ্যোপাধ্যায়। (মৃ.২০২০)
    সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলাদেশী লেখক, প্রাবন্ধিক ও শিক্ষক।
    ১৯৩৭ - মারটি্ আহটিসারি, নোবেল পুরস্কার বিজয়ী ফিনিশ রাজনীতিবিদ ও ফিনল্যান্ড এর ১০তম প্রেসিডেন্ট।
    ১৯৪০ - মাইক শ্রিম্পটন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও কোচ।
    ১৯৪৮ - নবারুণ ভট্টাচার্য, ভারতীয় বাঙালি কবি ও কথাসাহিত্যিক। (মৃ.৩১/০৭/১৯৫৪)
    ১৯৫১ - রাজ বাব্বর, ভারতীয় অভিনেতা এবং রাজনীতিবিদ।
    ১৯৫৭ - ডেভিড হটন, জিম্বাবুয়ের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।
    ১৯৫৭ - ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড, মার্কিন অভিনেত্রী।
    ১৯৬৪ - জস্ ওহেডন, আমেরিকান পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
    ১৯৭২ - জিনেদিন জিদান, সাবেক ফরাসি ফুটবল খেলোয়াড়।
    ১৯৭৬ - প্যাট্রিক ভিয়েরা, ফরাসি পেশাদার ফুটবল ম্যানেজার এবং প্রাক্তন ফুটবল খেলোয়াড়।
    ১৯৮০ - রামনরেশ সারওয়ান, ওয়েস্ট ইন্ডিজের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার।
    ১৯৮০ - ফ্রান্সেসকা সচিয়ানোনে, ইতালীয় টেনিস খেলোয়াড়।
    ১৯৮০ - জেসিকা টেলর, ইংরেজ মডেল ও গায়িকা।
    ১৯৮৪ - ডুফি, ওয়েলশ গায়িকা, গীতিকার ও অভিনেত্রী।

    মৃত্যু
    ০০৭৯ - ভেস্পাসিয়ান, রোমান সম্রাট।
    ১৮০৬ - মাথুরিন জ্যাকে জাকুইয়েস বরিসন, ফরাসি প্রাণিবিজ্ঞানী ও দার্শনিক।
    ১৮৩৬ - জেমস মিল, স্কটিশ ইতিহাসবেত্তা, অর্থনীতিবিদ, রাজনৈতিক তাত্ত্বিক ও দার্শনিক। (জ. ১৭৭৩)
    ১৮৯১ - উইলহেম এডুয়ার্ড ওয়েবার, জার্মান পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
    ১৯৫৯ - বরিস ভিয়ান, ফরাসি লেখক, কবি ও নাট্যকার।
    ১৯৬৩ - ভারতকেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ভারতীয় পণ্ডিত ও হিন্দু জাতীয়তাবাদী নেতা রাজনৈতিক দল ভারতীয় জন সংঘ (বর্তমানে ভারতীয় জনতা পার্টি) প্রতিষ্ঠাতা। (জ.০৬/০৭/১৯০১)
    ১৯৮০ - সঞ্জয় গান্ধী, ভারতের রাজনীতিবিদ এবং ইন্দিরা গান্ধীর পুত্র। (জ. ১৯৪৬)
    ১৯৯০ - হরীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ভারতীয় কবি অভিনেতা ও রাজনীতিবিদ।(জ.০২/০৪/১৮৯৮)
    ১৯৯৫ - জোনাস এডওয়ার্ড সল্ক, মার্কিন মেডিকেল গবেষক এবং ভাইরাসবিদ। (জ. ১৯১৪)
    ১৯৯৬ - রে লিন্ডওয়াল, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার। (জ. ১৯২১)
    ২০১১ - পিটার ফক, মার্কিন অভিনেতা। (জ. ১৯২৭)
    ২০১৩ - রিচার্ড মাথেসন, আমেরিকান লেখক ও চিত্রনাট্যকার।

    দিবস
    পলাশী দিবস ৷
    জাতিসংঘের পাবলিক সার্ভিস দিবস ৷
    আন্তর্জাতিক অলিম্পিক দিবস ৷
    আওয়ামী লীগ প্রতিষ্ঠা দিবস ৷


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ