ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড 
  • চেয়ারম্যান প্রার্থী ইয়াবাসহ গ্রেফতার

    চেয়ারম্যান প্রার্থী ইয়াবাসহ গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো.আহছান উল্যাহকে (৬৫) ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার দুপুর ১টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

    গ্রেপ্তারকৃত আহছান উল্যাহ উপজেলার চরহাজারী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল গফুরের ছেলে।

    পুলিশ জানায়, আহছান উল্যাহ উপজেলার চর হাজারী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার ছিল। গত নির্বাচনে সে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করে। 

    বুধবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আহছান উল্যার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার ঘর তল্লাশি করে পুলিশ ২০পিস ইয়াবা উদ্ধার করে ।

    কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার সকালে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ