ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর
  • গাল মোটা হলে আপনার সমস্যা কোথায়: ভাবনা

    গাল মোটা হলে আপনার সমস্যা কোথায়: ভাবনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সমসাময়িক নানা ইস্যুতেও বেশ সক্রিয় থাকতে দেখা যায় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে। এবার এই অভিনেত্রী কথা বললেন মানুষের দৈহিক গড়ন নিয়ে।

    মঙ্গলবার (২১ জুন) সামজিকমাধ্যম ফেসবুকে নিজের পেজে মেকআপ ছাড়া একটি ছবি পোস্ট করেন ‘ভয়ংকর সুন্দর’র নায়িকা। ছবিটির  ক্যাপশনে নিজের মতামত তুলে ধরেন ভাবনা।

    সেখানে এই তারকা লেখেন, ‘মাঝে মাঝে এমন হয়, নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলি, কারণ আশেপাশের মানুষ, নাকটা একটু সোজা করতে হবে, ডাবল চিন ঠিক করতে হবে, আইব্রো এত নীচে নামানো, উঁচু করে ফেলতে হবে, ঠোঁট মোটা করতে হবে। আরও কত কী, হ্যাঁ সবারই ইচ্ছা করে তাকে ভালো দেখাক, তবে মানুষের কথা শুনে না। ’

    ওই পোস্টে এই অভিনেত্রী যোগ করেন, ‘জীবনে একটা জিনিসই করবেন না, সেটা হলো মানুষের কথা শোনা। আপনার পরিবার ছাড়া কেউ আপনাকে ভালো বুদ্ধি দেবে না। আমি এসবের বিপক্ষে না, তবে এই যে মানুষের কনফিডেন্স লো করে দেওয়া, এটা আমার অপছন্দ। ’

    সবশেষ ভাবনা প্রশ্ন রেখে লেখেন, ‘সবার দেখতে একই রকম হওয়ার দরকার কী। কারো গাল মোটা থাকলে আপনার সমস্যা কোথায়? মানুষকে জাজ করা বন্ধ করুন। ’

    সবশেষ নূরুল আলম আতিক পরিচালিত ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমায় দেখা গেছে ভাবনাকে। সম্প্রতি এই অভিনেত্রী শেষ করেছেন ‘দামপাড়া’ সিনেমার কাজ। আনন জামানের গল্প, চিত্রনাট্য ও সংলাপে সিনেমাটি নির্মাণ করেছেন শুদ্ধমান চৈতন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ