ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • পরকীয়ার জেরে শিশু হত্যার দায়ে একজনের যাবজ্জীবন

    পরকীয়ার জেরে শিশু হত্যার দায়ে একজনের যাবজ্জীবন
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের সদর উপজেলায় মো. মইনুল (১১) নামের এক শিশুকে হত্যার দায়ে শওকত আলী খান (৫২) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

    মঙ্গলবার (২১ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

    সাজাপ্রাপ্ত শওকত আলী খান পিরোজপুর সদর উপজেলার ডোরা গ্রামের মৃত আশ্রাব আলী খানের ছেলে।

    আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, সদর উপজেলার পোরগোলা গ্রামের সৌদি আরব প্রবাসী রফিকুল ইসলামের প্রথম স্ত্রী মমতাজ বেগমের সঙ্গে শওকত আলীর পরকীয়া সম্পর্ক ছিল। তাদের এ সম্পর্কের কথা জানতে পেরে মমতাজ বেগমের ছেলে শিশু মইনুল মেলামেশা করতে নিষেধ করে। মইনুল তার মাকে নিয়ে পিরোজপুরের পালপাড়া এলাকার বাসায় থাকা শুরু করে। সে বাগেরহাট মাদরাসায় আবাসিকে থেকে পড়াশোনা করতো।

    ২০০৩ সালের ২৩ মার্চ মইনুল তার মাকে জানায় সে তার নানা বাড়ি ভৈরমপুর যাবে। কিন্তু তা না করে সে তার নিজ বাড়ি পিরোজপুর সদর উপজেলার পোরগোলা গ্রামে যায়। ওইদিন রাতে কোনো এক সময় শওকত আলী খান মইনুলকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে মরদেহ পোরগোলা গ্রামের একটি চরে ফেলে রাখেন। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।

    এ ঘটনায় শিশু মইনুলের দাদি রোকেয়া খাতুন বাদী হয়ে ২০০৩ সালের ২৭ মার্চ পিরোজপুর সদর থানায় একটি মামলা করেন। ওই মামলায় শওকত আলীকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত শেষে ২০০৬ সালের ২৮ মে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্তকারী কর্মকর্তা।

    আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) জহিরুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ