ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাজ্জাদ হোসেন  খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বরিশালে প্রশিক্ষণ কর্মশালা  আগৈলঝাড়ায় ১২ একর সম্পত্তির উপর প্রবাসী উদ্যোক্তা তিন বন্ধুর খামার সাগরদীতে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার থামছে না বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দুর্ঘটনা দানবীর অমৃত লাল দে’র মৃত্যুবার্ষিকী পালিত কান ধরে উঠবসের পর মায়ের মরদেহ পেল ছেলে 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়' চিরকুট লিখে পুলিশ সদস্যের আত্মহত্যা খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ কারাগারে
  • টেনিস তারকার ঝাড়িতে মাঠ ছাড়লেন কোচ 

    টেনিস তারকার ঝাড়িতে মাঠ ছাড়লেন কোচ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়েও সময়টা খারাপ রাশিয়ান টেনিস তারকা ও বিশ্বের এক নম্বর খেলোয়াড় দানিল মেদভেদেভের। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণেও এক নম্বর খেলোয়াড় হওয়ার পরও উইম্বলডনে অংশ নিতে পারছেন না। সেইসাথে হেরেই চলেছেন একের পর এক ফাইনাল ম্যাচ। তাই হল ওপেনের ফাইনালে হারের পর মেজাজ ঠিক রাখতে পারেননি।  কোর্ট থেকেই কোচের উদ্দেশে চিৎকার শুরু করেন আর তাতে মাঠ ছাড়া হয়েছেন কোচ গিলস সারভারা। 

    ঘাসের কোর্টে পর পর দু’টি ফাইনালে হারলেন মেদভেদেভ। গত রবিবার (১২ জুন) ঘাসের কোর্টের একটি প্রতিযোগিতার ফাইনালে হেরে বসেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। আর গতকাল জার্মানির হাল ওপেনের ফাইনালে মেদভেদেভ মাত্র ৬৪ মিনিটে হেরে যান পোল্যান্ডের হুবার্ট হুর্কাকসের কাছে। 


    প্রথম সেটে বিশ্বের ১০ নম্বরের সামনে দাঁড়াতেই পারেননি রাশিয়ান তারকা। দ্বিতীয় সেটে লড়াইয়ে ফিরলেও ম্যাচ জিততে পারেননি। শেষ পর্যন্ত হেরে বসেন ১-৬, ৪-৬ ব্যবধানে। ম্যাচ শেষ হতেই ক্ষুব্ধ টেনিস খেলোয়াড় কোর্ট থেকেই কোচের উপর ক্ষোভ প্রকাশ করেন। 

    গ্যালারিতে বসে থাকা কোচকে লক্ষ্য করে চিৎকার করতে শুরু করেন মেদভেদেভ। পরিস্থিতি আরও খারাপ হতে পারে আঁচ করে তখনই স্টেডিয়াম ছাড়েন সারভারা। 

    গত বছর ইউএস ওপেন জয়ের পর এক বছরের ব্যবধানে এ নিয়ে পাঁচটি ফাইনালে হারের স্বাদ পেলেন মেদভেদেভ। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ