ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • ঘামাচি থেকে মুক্তি চান?

    ঘামাচি থেকে মুক্তি চান?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভ্যাপসা গরমে প্রচুর ঘাম হয়। লোমকূপে ঘাম জমা হয়ে মাথাচাড়া দিয়ে ওঠে ৠাশ আর বাড়ে ঘামাচির উপদ্রব।

    ঘামাচির দুঃসহ যন্ত্রণা থেকে মুক্তি পেতে থাকছে কিছু সহজ ঘরোয়া সমাধান: 

    ছোলার ডাল: সারারাত ছোলার ডাল পানিতে ভিজিয়ে রাখুন। সকালে বেটে ঘামাচির ওপর লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ধোয়ার সময় ঠাণ্ডা পানি ব্যবহার করুন।
     
    অ্যালোভেরা: অ্যালোভেরা একটি প্রাকৃতিক এন্টিসেপটিক ও এন্টি-ব্যাকটেরিয়াল। অ্যালোভেরা ছোট ছোট টুকরো করুন। চারপাশ থেকে কিনারের বন্ধ অংশগুলো কেটে ফেলুন। এবার ওপরের শক্ত আস্তর তুলে ফেললেই জেল বের হয়ে অ‍াসবে। শরীরের যেসব স্থানে ঘামাচি রয়েছে সেসব স্থানে অ্যালোভেরা জেল ঘষে নিন।

    মুলতানি মাটি: চার টেবিল চামচ মুলতানি ম‍াটির সঙ্গে কয়েক ফোঁটা গোলাপজল ও পানি দিয়ে পেস্ট তৈরি করুন। ঘামাচি আক্রান্ত স্থানে ল‍াগিয়ে ২০ মিনিট রেখে দিন। এরপর ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন।
     
    আলু: আলু পাতলা পাতলা করে স্লাইস করে ঘামাচি আক্রান্ত স্থানে ঘষুন। এতে ঘামাচি কমে যাবে ও অস্বস্তিকর চুলকানি থেকেও রেহাই পাবেন।

    বেকিং সোডা: বেকিং সোডাতে রয়েছে এন্টি-ব্যাকটেরিয়াল প্রপার্টিজ। এটি ডিপ ক্লিনজার হিসেবেও পরিচিত। বেকিং সোডা ইনফেকশন দূর করে ও ত্বকে আরাম দেয়। পরিমাণমতো বেকিং সোডার সঙ্গে পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন। ঘামাচির ওপর লাগিয়ে কয়েক মিনিট রেখে নরম কাপড় দিয়ে ঘষে ঘষে ধুয়ে ফেলুন।
     
    বরফ থেরাপি: এক টুকরো সুতির পাতলা কাপড়ে কয়েক টুকরো বরফ নিয়ে পুটুলি বানান। এবার আস্তে আস্তে ঘামাচির ওপর বরফের পুটুলি বুলিয়ে নিন ও চেপে ধরুন। দিনে ছয় ঘণ্টা অন্তর এভাবে দুই/তিন দিন করলেই ভালো ফল পাবেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ