ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • যৌন কেলেঙ্কারির অভিযোগে পিসিবি কোচ বরখাস্ত

    যৌন কেলেঙ্কারির অভিযোগে পিসিবি কোচ বরখাস্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কখনও জাতীয় দলে না খেললেও পাকিস্তান ক্রিকেটে নাদিম ইকবাল পরিচিত মুখ। খেলোয়াড়ী জীবনে অনেকের চোখে ওয়াকার ইউনিসের চেয়েও সম্ভাবনাময় ছিলেন ডানহাতি এই ফাস্ট বোলার। মাঠের ক্রিকেটকে বিদায় বলার পর কোচিংয়ের সঙ্গে যুক্ত নাদিম এবার এক নেতিবাচক কারণে উঠে এসেছেন আলোচনায়। যৌন কেলেঙ্কারির মতো গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

    সাউদার্ন পাঞ্জাব অঞ্চলে কোচ হিসেবে কাজ করা নাদিমকে এরই মধ্যে বহিষ্কার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইএসপিএনক্রিকইনফো লিখেছে, গত সপ্তাহে নাদিমের বিরুদ্ধে অভিযোগ নজরে আসে পিসিবির। অভিযোগটি যৌন হয়রানির সঙ্গে সম্পর্কিত, যা নিয়ে পুলিশও তদন্ত করছে।

    দেশটির তারকা পেসার ওয়াকারের মতো একই অঞ্চল থেকে উঠে এসেছেন নাদিম। ঘরোয়া ক্রিকেটে আশির দশকের শেষ ও নব্বইয়ের দশকে দুজন খেলেছেন একসঙ্গে। নতুন বলে নাদিমের সুইং করানোর দক্ষতা ছিল দুর্দান্ত। এই কারণেই সেই সময়ের অনেকের চোখে ওয়াকারের চেয়েও প্রতিশ্রুতিশীল ছিলেন তিনি। পেশাদার ক্রিকেটে নাদিম শেষ ম্যাচ খেলেছেন ২০০৪ সালের মার্চে। ৮০টি প্রথম শ্রেণির ম্যাচে ২৫৮ উইকেট ও ৪৯ লিস্ট ‘এ’ ম্যাচে ৬৫ উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেন তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ