ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার শিকার যুবকের আত্মহত্যা

    চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার শিকার যুবকের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শনিবার সকালে নিমতলা এলাকায় সুমন আলী(২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে। নিহত সুমন আলী উপজেলার নিমতলা এলাকার আবুল কালামের ছেলে। সকালে কলাইদিয়ার এলাকায় আমবাগানে লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ টনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে।

    গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, শনিবার ফজর আজানের পর বাড়িতে কাউকে না জানিয়ে বের হয়ে যায় সুমন। প্রাথমিক তদন্তে জানা যায়, সেনাবাহিনীতে চাকুরি পাওয়ার জন্য একই এলাকার মৃত মহসিনের ছেলে সানাউল্লাহকে ৮ লাখ ৭০ হাজার টাকা দেয় সুমন আলী। সেনাবাহিনীতে চাকুরি না হওয়ায় সে টাকা ফেরত চায়। কিন্তু সে কাল ক্ষেপন করে টাকা না দেওয়ায় হতাশায় সুমন আত্মহত্যা করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত সানাউল্লাহকে গ্রেফতার করা হয়েছে হয়েছে বলে জানান ওসি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ