ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • দেশের মালিকানা ছিনতাই হওয়ার পথে

    দেশের মালিকানা ছিনতাই হওয়ার পথে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, দেশের মালিক জনগণ। দেশের মালিক সমালোচনা করতে পারবে, দেশের মালিক কথা বলতে পারবে। এই মালিকদের প্রতিনিধিত্ব করার জন্য যারা রাষ্ট্রের তত্ত্বাবধায়ক হবেন তাদেরকে আলোচনা-সমালোচনা সব কিছুই শুনতে হবে। এটাই হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই বাংলাদেশের মালিকানা ছিনতাই হওয়ার পথে।

    জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, সামনে নির্বাচন ঘিরে যে ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেখানে যারা ক্ষমতায় আছে তাদের মনোভাব যেকোনো ভাবেই হোক ক্ষমতায় আসতে হবে। ক্ষমতার জন্য সরকার অর্থ ও পেশি শক্তি দিয়ে দলীয়করণ করে ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করছে। আর যারা বিপক্ষ দল তারাও বিভিন্নভাবে চেষ্টা করছে ক্ষমতায় আসতে। তারা জানে যে পরাজিত হবে তাকে রাজনীতি থেকে চির বিদায় নিতে হবে।

    শুক্রবার (১৭ জুন) বিকেল ৫টায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সমরক্ষেত্রে নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের আয়োজনে নারায়ণগঞ্জ জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলের চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এসব কথা বলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ