ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম বরিশাল থেকে কেড়ে নিল অর্ধশত শিশুর প্রাণ পটুয়াখালীতে হাত-পা বাঁধা গৃহবধূ উদ্ধার, স্বামী ও শ্বশুর গ্রেপ্তার উজিরপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ১২ বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা-লুটপাট, আহত ২   মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ১৭ খাল  মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত 
  • ১৮ জুন: ইতিহাসের এই দিনে

    ১৮ জুন: ইতিহাসের এই দিনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ শনিবার, ১৮ জুন ২০২২ খ্রিস্টাব্দ। ৪ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল। এক নজরে ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া নানা ঘটনা। সেই সাথে আজ বিশ্ব বিখ্যাত যেসব মানুষের জন্ম দিন ও মৃত্যুবার্ষিকী।

    ঘটনাবলী
    ৭০৬ - খলিফা ওয়ালিদ ইবনে আবদুল মালেক কর্তৃক বিখ্যাত মসজিদ জামে দামেস্ক নির্মিত।
    ১৫৭৬ - রানা প্রতাপ ও সম্রাট আকবরের মধ্যে হলদিঘাটের যুদ্ধ শুরু হয়।
    ১৭৭৮ - আমেরিকার বিপ্লব যুদ্ধে ব্রিটিশরা ফিলাডেলফিয়া ত্যাগ করে।
    ১৮১২ - মার্কিন যুক্তরাষ্ট্র গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
    ১৮১৫ - ইংরেজ ও জার্মানদের মিলিত শক্তির বিরুদ্ধে ওয়াটারলুর যুদ্ধে নেপোলিয়ন চূড়ান্ত পরাজয় বরণ করেন।
    ১৮৩০ - ফ্রান্স আলজেরিয়া দখল করে।
    ১৮৮৭ - জার্মানি ও রাশিয়ার মধ্যে রি-ইনস্যুরেন্স চুক্তি সম্পাদিত হয়।
    ১৯০৮ - ইউনিভার্সিটি অব ফিলিপিনস প্রতিষ্ঠা হয়।
    ১৯১৩ - মাসিক সাহিত্য পত্রিকা ‘ভারতবর্ষ’ প্রকাশিত হয়।
    ১৯৪৪ - সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তির সংগ্রাম শুরু করে।
    ১৯৫৩ - জেনারেল এম নাগিরকে প্রেসিডেন্ট করে মিসরকে প্রজাতন্ত্র ঘোষণা।
    ১৯৬৫ - এয়ার ভাইস মার্শাল এনগুয়েন কাওকির দ. ভিয়েতনামের প্রধানমন্ত্রী পদে ক্ষমতারোহণ।
    ১৯৭২ - বঙ্গবন্ধু সুপ্রিমকোর্ট উদ্বোধন করেন।
    ১৯৭৫ - সৌদি বাদশা ফয়সালকে হত্যার দায়ে তার ভাতিজা প্রিন্স মুসায়েদের প্রকাশ্যের শিরশ্ছেদ।
    ১৯৭৯ - যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে ভিয়েনায় দ্বিতীয় সল্ট চুক্তি সম্পাদিত হয়।
    ১৯৯৭ - ক্রিকেটে বাংলাদেশের আন্তর্জাতিক ওয়ান ডে স্ট্যাটাস মর্যাদা লাভ।
    ১৯৯৭ - তুরস্কের ইসলামপন্থী প্রধানমন্ত্রী নাজম উদ্দীন আরবাকান কট্টর ইসলাম বিদ্বেষী ও ধর্মনিরপেক্ষতাবাদী সেনা বাহিনীর চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন।
    ১৯৯৭ - কম্বোডিয়ার পলাতক খেমারুজ নেতা পলপটের আত্মসমর্পণ।
    ১৯৯৯ - ২৯ বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান।
    ২০০৪ - ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান।

    জন্ম
    ১৮৭৫ - সুনয়নী দেবী, স্বশিক্ষিত খ্যাতিমান ভারতীয় চিত্রশিল্পী ।(মৃ.২৩/০২/১৯৬২)
    ১৯০১ - অ্যানেস্তেশিয়া নিকোলায়েভনা, রুশ সম্রাট নিকোলাস দ্বিতীয় এর সবচেয়ে ছোট মেয়ে। (মৃ. ১৯১৮)
    ১৯০৩ - আলোন্‌জো চার্চ, মার্কিন গণিতবিদ এবং যুক্তিবিদ।
    ১৯০৬ - স্বাধীনতা সংগ্রামী অনিলকুমার দাস। (মৃ.১৯৩২)
    ১৯০৭ - ফ্রিটজফ শুয়ন, সুইজারল্যান্ডের আধ্যাত্মবাদী দার্শনিক। (মৃ. ১৯৯৮)
    ১৯১৮ - অরবিন্দ মুখোপাধ্যায়, ভারতের বাঙালি চলচ্চিত্র পরিচালক ।(মৃ.১০/০২/২০১৬)
    ১৯৩২ - ডাডলি হের্শবাখ, মার্কিন রসায়নবিদ।
    ১৯৪১ - আতাউর রহমান, একুশে পদক বিজয়ী বাংলাদেশী মঞ্চ ও টেলিভিশন অভিনেতা ও মঞ্চনাটক নির্দেশক।
    ১৯৪২ - রজার এবার্ট, আমেরিকান সাংবাদিক, সমালোচক ও চিত্রনাট্যকার। (মৃ. ২০১৩)
    ১৯৪২ - পল ম্যাককার্টনি, ইংরেজ পপ সঙ্গীত তারকা।
    ১৯৫০ - মাহফুজ আনাম, বাংলাদেশী সাংবাদিক।
    ১৯৫২ - ক্যারল কেইন, আমেরিকান অভিনেত্রী।
    ১৯৬২ - লিসা র‌্যান্ডল, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মার্কিন পদার্থবিজ্ঞানের অধ্যাপক।
    ১৯৮৬ - রিশার গাস্কে, ফরাসি টেনিস খেলোয়াড়।
    ১৯৮৭ - মঈন আলী, পাকিস্তানি বংশোদ্ভুত একজন ইংরেজ ক্রিকেটার।

    মৃত্যু
    ১৯০২ - ইংরেজ ব্যাঙ্গকবি স্যামুয়েল বাটলার।
    ১৯২২ - ইয়াকোবুস কাপ্টাইন, ওলন্দাজ জ্যোতির্বিজ্ঞানী। (জ. ১৮৫১)
    ১৯২৮ - রুয়াল আমুনসেন, নরওয়েজিয়ান পাইলট এবং এক্সপ্লোরার। (জ. ১৮৭২)
    ১৯৩৬ - মাক্সিম গোর্কি, বিখ্যাত রুশ সাহিত্যিক। (জ.২৮/০৩/১৮৬৮)
    ১৯৪৬ - খান বাহাদুর আবদুল মোমেন, বেঙ্গল সিভিল সার্ভিসের সদস্য, সার্ভে এন্ড সেটেলমেন্ট অপারেশনের অফিসার।
    ১৯৫৩ - স্যার আবদুল হালিম গজনভি, বাঙালি রাজনীতিবিদ, শিল্পপতি।
    ১৯৫৯ - ইথেল ব্যারিমোর, আমেরিকান অভিনেত্রী (জ. ১৮৭৯)
    ১৯৭৮ - রবীন্দ্রসঙ্গীত শিল্পী জাহেদুর রহিম।
    ১৯৮০ - গোপালদাস মজুমদার খ্যাতনামা প্রকাশক। (জ.২৬/০১/১৮৯০)
    ১৯৮৬ - ফ্রান্সেস স্কট ফিট্‌জেরাল্ড, মার্কিন লেখিকা, সাংবাদিক ও ডেমোক্র্যাটিক পার্টির সদস্য। (জ. ১৯২১)
    ১৯৮৭ - বাঙালি চলচ্চিত্র পরিচালক, গীতিকার,সঙ্গীতকার,গল্পকার,ঔপন্যাসিক অভিনেতা হীরেন বসু(জ.২৬/০৯/১৯০৩)
    ২০০২ - নীলিমা ইব্রাহিম, বাঙালি শিক্ষাবিদ। (জ.১১/১০/১৯২১)
    ২০০৫ - মুশতাক আলী, ভারতীয় ক্রিকেটার। (জ. ১৯১৪)
    ২০০৯ - ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী আলী আকবর খাঁ। (জ.১৯২২)
    ২০১০ - হোসে সারামাগো, পর্তুগীজ কথাসাহিত্যিক। (জ. ১৯২২)
    ২০২১ - ভারতের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্রীড়াবিদ মিলখা সিং। (জ.১৯২৯)


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ