ঢাকা রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • জনগণই আপনাদের পদ্মা নদীতে চুবাবে : আলাল

    জনগণই আপনাদের পদ্মা নদীতে চুবাবে : আলাল
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, অন্ধকারের থেকে আলো আসার আগেই পালিয়ে যান, না হলে জনগণ পদ্মা নদীর পানিতে আপনাদেরকে চুবাবে, যেভাবে আপনারা চুবাতে চেয়েছেন।

    শুক্রবার (১৭ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

    আলাল বলেন, গত বছরের চেয়ে এবার তিন হাজার কোটি টাকা বেশি পাচার হয়েছে। কারা পাচার করেছে এটা পরাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন। দেশের সরকারি আমলারা ও আওয়ামী লীগের রাজনীতিবিদরাই টাকা পাচার করেছে।

    শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, আপনি তো টিকে আছেন এক গোপালগঞ্জ নিয়ে। সেই গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এখন বুঝে নেন ঘরে যে খাট চেয়ার থাকে সেগুলোর পায়া ও ভেঙে পড়া শুরু করেছে।

    তিনি আরও বলেন, হুট করে যেদিন পড়ে যাবেন, সেদিন ভারত থেকে সুজেতারা আর আসবে না। সেদিন হাত ধরে তোলার জন্য চীন থেকে আর কোনো বন্ধু আসবে না। সব দিক খেয়ে ফেলেছেন। সুতরাং এখনও সময় আছে মানুষের অধিকার ফিরিয়ে দেন। খালেদা জিয়াকে মুক্তি দিন তার সুচিকিৎসার ব্যবস্থা করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ