ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • নোয়াখালীতে পিকআপভ্যানের চাপায় গৃহবধূ নিহত

    নোয়াখালীতে পিকআপভ্যানের চাপায় গৃহবধূ নিহত
    আটক পিকআপ চালক আবু জাহের খোকন।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বেপারোয়া গতির পিকআপভ্যান চাপায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আরিফুর রহমান সুমন (৪০) নামের আরও এক মোটরসাইকেল আরোহী হয়েছে। সে সম্পর্কে নিহত নারীর ভাগনে হয়।    

    নিহত নাজনীন আক্তার খুকি (৫৫) জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের হাজীরহাট এলাকার মাহমুদুল হকের স্ত্রী।  

    শুক্রবার (১৭ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চেয়ারম্যানঘাট-সোনাপুর সড়কের চরজব্বর কলেজ গেইট সংলগ্ন গার্মেন্টস মোড়  এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় বাসিন্দা ছানা উল্যাহ জানায়, অসুস্থ মাকে দেখতে মোটরসাইকেলযোগে বাবার বাড়ি যাচ্ছিলেন খুকি। যাত্রা পথে চরজব্বর কলেজ গেইট সংলগ্ন গার্মেন্টস মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির পিকআপভ্যান সামনে থেকে তাদের মোটরসাইকেলকে চাপা দিলে খুকি ও সুমন সড়কের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে খুকি মারা যান। আহত অবস্থায় জেলার একটি হাসপাতালে সুমনকে চিকিৎসা দেয়া হচ্ছে।    
     
    ঘটনার সত্যতা নিশ্চিত করেন চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জিয়াউল হক বলেন,এ ঘটনায় পিকআপসহ চালক আবু জাহের খোকনকে (৩৫) আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা। সে বেগমগঞ্জের নাজিরপুর এলাকার বাসিন্দা।  তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবার থানায় কোন লিখিত অভিযোগ দিবে না বলে জানিয়েছে।  নিহতের স্বজনেরা ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে যেতে চায়।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ