ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • চট্টগ্রামে করোনা আক্রান্ত ২৬ জন

    চট্টগ্রামে করোনা আক্রান্ত ২৬ জন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় ১১টি ল্যাবে ৪৫৭টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত সবাই নগরের বাসিন্দা। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৫ দশমিক ৬৮ শতাংশ।

    শুক্রবার (১৭ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, বিআইটিআইডি ল্যাবে ৫৫টি নমুনা পরীক্ষা করে ১০ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২৭টি নমুনা পরীক্ষায় ২ জন, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪১টি নমুনা পরীক্ষা করে ২ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৩৪টি নমুনা পরীক্ষা করে ৭ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৯টি নমুনা পরীক্ষায় ১ জন, মেডিক্যাল সেন্টারে হাসপাতালে ১৫টি নমুনার মধ্যে ১ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ৪০টি নমুনার মধ্যে ৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়।

    এছাড়া ২টি অ্যান্টিজেন টেস্ট, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৫টি নমুনা, মেট্রোপলিটন হাসপাতালে ৮টি নমুনা, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ২০১টি নমুনা পরীক্ষা করে সবগুলোই নেগেটিভ পাওয়া গেছে।

    চট্টগ্রামে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৭১৫ জন। এর মধ্যে নগরে ৯২ হাজার ১৭২ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫৪৩ জন। করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৩৬২ জনের। এর মধ্যে নগরে ৭৩৪ জন এবং উপজেলায় ৬২৮ জন।

    চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয় এবং একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম মৃত্যু হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ