ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি নিহত

    যুক্তরাষ্ট্রে গুলিতে বাংলাদেশি নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের জর্জিয়ার রাজ্যের রাজধানী আটলান্টা শহরে বন্দুকধারীদের গুলিতে আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ (৫০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। মাহফুজ আহমদের বাড়ি নোয়াখালী পৌর এলাকায়। তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।

    বৃহস্পতিবার নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রতন কৃষ্ণ পাল এ তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানান, খবর পেয়ে বিকেলে নিহতের গ্রামের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন। যে কোন প্রয়োজনে তাদের সহযোগিতার আশ্বাস দেন। নিহত আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরিনারয়ণপুর এলাকার আবু তাহেরের ছেলে।

    তিনি তার বাবা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ আটলান্টা শহরে বসবাস করতেন। ৪ ভাই ও ২ বোনের মধ্যে সবার বড় ছিলেন মাহফুজ আহমদ। নিহতের জেঠাতো ভাই মাহবুব হোসেন লিটন বলেন, প্রায় ১০ বছর আগে যুক্তরাষ্ট্রে যান আবু সালেহ মোহাম্মদ মাহফুজ আহমদ। পরবর্তীতে আটলান্টা শহরে নিজে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। প্রতিদিনের মতো গতকাল বুধবার বাসায় যাওয়ার জন্য দোকান বন্ধ করছিলেন মাহফুজ। এ সময় দোকানের বিপরীত দিক থেকে একজন বন্দুকধারী তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে দোকানের সামনে পড়ে যান তিনি। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন।

    বৃহস্পতিবার বিকেলে স্থানীয় একটি মসজিদে তার নামাজের জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ