ঢাকা বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • হাম বরিশাল থেকে কেড়ে নিল অর্ধশত শিশুর প্রাণ পটুয়াখালীতে হাত-পা বাঁধা গৃহবধূ উদ্ধার, স্বামী ও শ্বশুর গ্রেপ্তার উজিরপুরে দুই বাসের সংঘর্ষ, আহত ১২ বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে মোহাম্মদপুরে ডট ইন্টারনেটের করপোরেট কার্যালয়ে হামলা-লুটপাট, আহত ২   মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে বরিশাল নগরীর ১৭ খাল  মঠবাড়িয়ায়-পিরোজপুর সড়কে ব্রিজ ভেঙে খালে ট্রাক, ১০ রুটের যান চলাচল বন্ধ ২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের কার্যক্রম অনুষ্ঠিত 
  • ১৭ জুন: ইতিহাসের এই দিনে

    ১৭ জুন: ইতিহাসের এই দিনে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ শুক্রবার, ১৭ জুন ২০২২ খ্রিস্টাব্দ। ৩ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল। এক নজরে ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া নানা ঘটনা। সেই সাথে আজ বিশ্ব বিখ্যাত যেসব মানুষের জন্ম দিন ও মৃত্যুবার্ষিকী।

    ঘটনাবলী
    ৬৫৬ - খলিফা হজরত উসমান (রা.) বিদ্রোহী ঘাতকের হাতে নিহত হন।
    ১৪৬২ - শুলে চড়ানোর জন্য কুখ্যাত ৩য় ভলাদ তুর্কী সম্রাট ২য় মাহমুদকে গুপ্তহত্যা করার প্রচেষ্টা চালান, এর ফলে মাহমুদ ওয়াল্লাচিয়া এলাকা ছেড়ে যেতে বাধ্য হন।
    ১৪৯৭ - ডেপ্টফোর্ডের সেতুর যুদ্ধে ইংল্যান্ডের রাজা ২য় হেনরির সেনাদের হাতে মাইকেল আন গফের সেনাবাহিনীর পরাজয় ঘটে।
    ১৫৬৭ - স্কটিশ বিদ্রোহীদের হাতে স্কটরানী ম্যারি বন্দী।
    ১৫৭৬ - হল্যান্ডের স্বাধীনতাকামী আন্দোলনের নেতা উইলিয়াম সিলেন্ডি স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করেন।
    ১৫৭৯ - স্যার ফ্রান্সিস ড্রেক নিউ আলবিত্তনে কর্তৃক ইংল্যান্ডের সার্বভৌমত্ব ঘোষণা।
    ১৬৩১ - মুমতাজ মহল, মোগল সম্রাট শাহজাহান এর স্ত্রী এর মৃত্যু। মুমতাজ মহলের স্মরণে শাহজাহান তাজমহল নির্মাণ করান ।
    ১৭৫৬ - নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ দখল থেকে কলকাতা পুনরুদ্ধারে অভিযান চালান।
    ১৭৭৫ - বাংকার হিলে আমেরিকার প্রথম স্বাধীনতা যুদ্ধ শুরু।
    ১৮৮৫ - নিউইয়র্ক বন্দরে স্ট্যাচু অব লিবার্টি দাঁড় করানো হয়।
    ১৯০৫ - লন্ডনে টেমস নদীর ওপর বাষ্পীয় নৌপরিবহন চলাচল শুরু হয়।
    ১৯২৫ - জেনেভায় জীবাণু ও রাসায়নিক অস্ত্র ব্যবহার নিষিদ্ধকরণ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
    ১৯৪০ - সোভিয়েত ইউনিয়ন লাতভিয়া দখল করে নিয়েছিল।
    ১৯৪৩ - আমেরিকার রাজনীতিবিদ নিউট গিংগ্রিট জন্মগ্রহণ করেন। তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের একজন মনোনয়ন পদপ্রার্থী।
    ১৯৪৪ - আইসল্যান্ডের জনগণ ডেনমার্ক থেকে পুরোপুরি স্বাধীনতা লাভ করে এবং প্রতি বছর এই দিনটিকে তারা জাতীয় দিবস হিসাবে পালন করে।
    ১৯৫৫ - পল্টন ময়দানের জনসভায় মওলানা ভাসানী কর্তৃক পাকিস্তানকে আসসালামু আলাইকুম জ্ঞাপন।
    ১৯৬৭ - চীন প্রথম হাইড্রোজেন বোমা তৈরী করে।
    ১৯৯১ - দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে গৃহীত আইনের বলে বর্ণবৈষম্যের অবসান ঘটে।
    ১৯৯৬ - দক্ষিণ এশিয়া উন্নয়ন তহবিল প্রতিষ্ঠা করা হয়।
    ১৯৯৯ - কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার নবনির্বাচিত প্রেসিডেন্ট থাবো এমবেকির কাছে দ. আফ্রিকার ক্ষমতা হস্তান্তর করে বিদায়।

    জন্ম
    ১৬৩১ - গওহর আরা বেগম, মোগল রাজকন্যা এবং সম্রাট শাহজাহান ও তার স্ত্রী মুমতাজ মহলের চৌদ্দতম এবং সর্বকনিষ্ঠ সন্তান। (মৃ. ১৭০৬)
    ১৮৮২ - ইগর স্ট্রাভিনস্কি, রাশিয়ান পিয়ানোবাদক, সুরকার এবং কন্ডাক্টর। (মৃ. ১৯৭১)
    ১৮৯৮ - এম. সি. এশ্যর, একজন ওলন্দাজ চিত্রলেখ শিল্পী।
    ১৯০২ - অ্যালেক হারউড, অস্ট্রেলিয়ান ক্রিকেটার। (মৃ. ১৯৮২)
    ১৯০৪ - রাফ বেলামি, মার্কিন অভিনেতা। (মৃ. ১৯৯১)
    ১৯২০ - সেতসুকো হারা, জাপানি অভিনেত্রী। (মৃ. ২০১৫)
    ১৯২৪ - অধ্যাপক অম্লান দত্ত, প্রখ্যাত অর্থনীতিবিদ চিন্তাবিদ। (মৃ.১৮/০২/২০১০)
    ১৯২৯ - তিগ্রেন পেত্রোসিয়ান, আর্মেনিয়ান দাবা খেলোয়াড়। (মৃ. ১৯৮৪)
    ১৯৩০ -অনুপ কুমার, ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।(মৃ.০৩/০৯/১৯৯৮)
    ব্রায়ান স্ট্যাথাম, ইংলিশ ক্রিকেটার। (মৃ. ২০০০)
    ১৯৪০ - জর্জ অ্যাকারলফ, মার্কিন অর্থনীতিবিদ।
    ১৯৪২ - মোহাম্মেদ এল বারাদেই, মিশরের একজন উপরাষ্ট্রপতি এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এর ডিরেক্টর জেনারেল।
    ১৯৪৫ - টমি ফ্র্যাংক্‌স, মার্কিন সেনাপতি।
    ১৯৬৪ - স্টিভ রোডস, সাবেক ইংলিশ ক্রিকেটার ও কোচ।
    ১৯৭৩ - লিয়েন্ডার পেজ, ভারতীয় টেনিস খেলোয়াড়।
    ১৯৮০ - ভেনাস উইলিয়ামস, আমেরিকান পেশাদার মহিলা টেনিস খেলোয়াড়।
    ১৯৮১ - শেন ওয়াটসন, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
    ১৯৮১ - অমৃতা রাও, একজন মডেল এবং হিন্দী চলচ্চিত্রের নায়িকা।
    ১৯৮৫ - মার্কোস বাগদাতিস, সাইপ্রিয় পেশাদার টেনিস খেলোয়াড়।
    ১৯৮৭ - কেন্ড্রিক লামার, মার্কিন র‍্যাপার এবং গীতিকার।
    ১৯৮৮ - স্টেফানি রাইস, অস্ট্রেলিয়ান সাঁতারু।
    ১৯৯০ - জর্ডান হেন্ডারসন, ইংলিশ ফুটবলার।
    ১৯৯৫ - ক্লেমোঁ লংলে, ফরাসি ফুটবলার।
    ১৯৯৭ - কেজে অপা, নিউজিল্যান্ডের একজন অভিনেতা।

    মৃত্যু
    ৬৫৬ - উসমান ইবন আফফান, ইসলামের তৃতীয় খলিফা। (জ. ৫৭৯)
    ১৬৩১ - মুমতাজ মহল, মোগল সম্রাট শাহজাহান এর স্ত্রী। মুমতাজ মহলের স্মরণে শাহজাহান তাজমহল নির্মাণ করেন। (জ.২৭/০৪/১৫৯৩)
    ১৬৭৪ - জীজা বাঈ, মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শিবাজির মাতা। (জ. ১৫৯৮)
    ১৮৩৯ - লর্ড উইলিয়াম বেন্টিংক, ব্রিটিশ সামরিক কর্মকর্তা ও প্রশাসক। (জ. ১৭৭৪)
    ১৮৫৮ - লক্ষ্মী বাঈ, ঝাঁসির রাণী ও ১৮৫৭ সালের ভারতীয় বিদ্রোহের পথিকৃৎ। (জ.১৯/১১/১৮২৮)
    ১৯২৮ - সমাজসেবক, সংস্কারক, সাংবাদিক, কবি ও প্রাবল্ধিক উৎকলমণি গোপবন্ধু দাস। (জ.০৯/১০/১৮৭৭)
    ১৯৩২ - স্বাধীনতা সংগ্রামী অনিলকুমার দাস।(জ.১৯০৬)
    ১৯৪০ - আর্থার হার্ডেন, ইংরেজ প্রাণরসায়নবিদ। (জ. ১৮৬৫)
    ১৯৬০ - ফরাসি কবি পিয়ের রভের্দি।
    ১৯৭৬ - হাবীবুর রহমান, বাঙালি কবি, শিশুসাহিত্যিক ও সাংবাদিক। (জ. ১৯২৩)
    ১৯৭৯ - হুবার্ট অ্যাশটন, ইংলিশ ক্রিকেটার এবং রাজনীতিবিদ। (জ. ১৮৯৮)
    ১৯৮৫ - জর্জিয়া হেল, মার্কিন নির্বাক চলচ্চিত্র অভিনেত্রী। (জ. ১৯০০)
    ১৯৯৬ - টমাস স্যামুয়েল কুন, মার্কিন বুদ্ধিজীবী। (জ. ১৯২২)
    ২০০১ - ডোনাল্ড জেমস ক্র্যাম, মার্কিন রসায়নবিদ। (জ. ১৯১৯)
    ২০০৬ - আনোয়ার পারভেজ, বাংলাদেশী সুরকার, সঙ্গীত পরিচালক, ও সঙ্গীতজ্ঞ।
    ২০০৯ - গাজীউল হক, বাংলাদেশী লেখক, বুদ্ধিজীবী ও ভাষাসৈনিক। (জ. ১৯২৯)
    ২০১২ - রডনি কিঙ, আমেরিকান পুলিশ বর্বরতার শিকার। (জ. ১৯৬৫)
    ২০১২ - ফৌজিয়া ওয়াহাব, পাকিস্তানি অভিনেত্রী ও রাজনীতিবিদ। (জ. ১৯৫৬)
    ২০১৩ - আতিকুল হক চৌধুরী, বাংলাদেশী নাট্যকার ও প্রযোজক। (জ. ১৯৩০)
    ২০১৯ - মুহাম্মাদ মুরসি, মিশরীয় প্রকৌশলী, শিক্ষায়তনিক ও রাজনীতিক, এবং মিশরের ৫ম রাষ্ট্রপতি। (জ. ১৯৫১)

    দিবস
    আইসল্যান্ড এর জাতীয় দিবস।
    বিশ্ব মরুময়তা ও অনাবৃষ্টি প্রতিরোধ দিবস।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ