ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • নোয়াখালীতে তরুণীকে গলা কেটে হত্যা: গ্রেপ্তার ৪

    নোয়াখালীতে তরুণীকে গলা কেটে হত্যা: গ্রেপ্তার ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ডিভোর্সি তরুণী জান্নাতুল ফেরদৌস পাখিকে (৩০)  গলা কেটে হত্যার ঘটনায় ৪জন গ্রেপ্তার করেছ পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ ও নিহতের পরিবার এ হত্যাকান্ডের কোন কারণ নিশ্চিত করতে পারেনি।

    গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার দেওটি ইউনিয়নের বাসিন্দা নুরনবী (৪০) ও স্বপন (২৬) এবং অপর ২ আসামি জেলার সেনবাগ উপজেলার বাসিন্দা অলি উল্যাহ ওরফে মনির (৩৩),আবু সুফিয়ান (৩৫)। নিহত তরুণী উপজেলার দেওটি ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পিতাম্বরপুর গ্রামের মহিন উদ্দিনের মেয়ে।  

    বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে গ্রেপ্তারকৃত আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার রাতে সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

    বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্ত কর্মকর্তা সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, এ ঘটনায় নিহত তরুণীর ভাই শাহ আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সন্দেহভাজন হিসেবে ৪জনকে গ্রেপ্তার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
     
    এসআই আরো জানায়, বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বরপুর গ্রামের মিনা হাজী বাড়ি সংলগ্ন একটি সবজি ক্ষেত থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

     উল্লেখ্য,নিহত পাখি ডিভোর্সি তরুণী ছিলো। সে বাবার বাড়িতে থাকতো। গত মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পাখি বোনের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পিতাম্বপুর গ্রামের মিনা হাজী বাড়ির উত্তর পূর্ব পাশের একটি সবজি বাগান থেকে স্থানীয় মেয়েরা সবজি নিতে এসে দেখে ওই তরুণীর গলাকাটা লাশ পড়ে আছে।  

    পুলিশ জানায়,এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবার বিশেষ কোনো ক্লু দিতে পারেনি। তবে ডিভোর্সি তরুণী হওয়ায় কারো সাথে যোগাযোগ থাকতে পারে বলে ধারণা করছে পরিবার।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ