ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • নোয়াখালীতে মোটরসাইকেল আরোহী নিহত

    নোয়াখালীতে মোটরসাইকেল আরোহী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক হামিদ (২১) গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় উপজেলার মীর ওয়ারিশপুর ইউনিয়নের চৌরাস্তা-সোনাইমুড়ী সড়কের দোফা বাড়ির দরজায় এ ঘটনা ঘটে।

    নিহত মো. ফয়সাল (২০) উপজেলার ৮ নং বেগমগঞ্জ ইউনিয়নের মোহাব্বতপুর গ্রামের কাবিল মুন্সি বাড়ির আলী হোসেনের ছেলে।

    জানা যায়, গতকাল বুধবার রাত ১১টার দিকে মীর ওয়ারিশপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে মোটরসাইকেল যোগে ফিরছিলেন ফয়সাল ও হামিদ। এ সময় মীর ওয়ারিশপুর ইউনিয়নের চৌরাস্তা-সোনাইমুড়ী সড়কের দোফা বাড়ির দরজায় মোটরসাইকেলটি পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি যানবাহনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ফয়সাল ঘটনাস্থলেই মারা যান। পরে গুরুতর আহত অবস্থায় হামিদকে উদ্ধার করে স্থানীয়রা ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।   করতে পারেননি স্থানীয়রা।

    চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মৃদুল কান্তি কুরি বিষয়টি নিশ্চিত করেন।  তিনি আরো জানান, কোন অভিযোগ না থাকায় রাতেই স্বজনদের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়ছে। দুর্ঘটনাস্থলে কেউ না থাকায় দুর্ঘটনার কারণ জানা যায় নি।  


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ